এক ফোঁটা খাবারের পানির জন্য উপকূলে হাহাকার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩০ পিএম

এক ফোঁটা খাবার পানির জন্য হাহাকার সাতক্ষীরার উপকূলীয় উপজেলাগুলোতে। চারদিকে পানি থাকলেও লবণাক্ততার কারণে সে পানি পান করা যায় না।

পানি সংগ্রহে পরিবারের নারী-পুরুষ, এমনকি শিশুদেরও মাইলের পর মাইল রাস্তা পাড়ি দিতে হয়। সুপেয় পানির লেয়ার না পাওয়ায় বসানো যাচ্ছে না টিউবওয়েলও।

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর। চারপাশে সুবিশাল জলরাশি থাকলেও খাবার এক ফোঁটা পানির জন্য রীতিমতো হাহাকার চলে।

খাবার পানির জন্য হাতে গোনা ক'টি নলকূপ আর পুকুরই ভরসা কেবল। বিশুদ্ধ পানির সংকটে টাইফয়েড, ডায়রিয়াসহ নানা রোগে ভোগেন এখানকার মানুষ।

কিছুদিন আগেও মুন্সিগঞ্জের ত্রিপাণি বিদ্যাপীঠের শিক্ষার্থীরা এই দীঘির পানি পান করতো। আর প্রায়ই পানি বাহিত নানা রোগে আক্রান্ত হতেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

খাবার পানির এই সংকট কমাতে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইডের সহযোগিতায় স্কুলটিতে ১০ হাজার লিটারের দুটি পানির ট্যাঙ্ক বসানো হয়েছে।

যেখানে নানা প্রক্রিয়ায় ফিল্টার হওয়া পানি পানের উপযোগী করা হয়। ওয়াটার এইডের দাবি, ৫ বছরে এ এলাকার বেশিরভাগ জায়গায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করেছেন তারা।

আরও পড়ুন: এক চোখের দৃষ্টি হারাতে বসেছেন তোতা মিয়া

সাতক্ষীরা জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আ. বাছেদ জানান, পানির লবণাক্ততা দূর করতে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে চলছে।

সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ বলছে, প্রতি লিটার পানিতে ০ থেকে ১ হাজার মিলিগ্রাম লবণ থাকলে সে পানি পানযোগ্য। কিন্তু উপকূলে প্রতি লিটার পানিতে ১ হাজার থেকে ১০ হাজার মিলিগ্রাম লবণ রয়েছে।

একাত্তর/আরএ

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর