গাজীপুরে নববধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৯:৩২ এএম

গাজীপুরের টঙ্গীতে নববধূ পারুল আক্তারের মরদেহ একটি তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন দাড়াইল বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নববধূর স্বামী শান্ত মল্লিক। 

জিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালিশ চাপা দিয়ে বা শ্বাসরোধ করে পারুলকে হত্যা করে দরজায় তালা লাগিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ঘাতক। 

নিহত নববধূর স্বজনরা জানান, গত তিন-চার মাস আগে ঢাকার শাহআলী থানাধীন মীরপুর-১ এর মনসুরাবাদ রোডের শান্ত মল্লিক (৩৭) ভালোবেসে বিয়ে করেন পারুল আক্তারকে। গত শনিবার তাদের বিয়ে রেজিস্ট্রি হয়। এ উপলক্ষে গতকাল রোববার মধ্যরাত পর্যন্ত কনের বাড়ি টঙ্গীতে উৎসব চলে। উৎসব শেষে রাতে পারুল তার স্বামীসহ বাড়ির লোকজন ঘুমাতে যায়। সোমবার বিকেল পর্যন্ত নবদম্পতির কোনো সাড়াশব্দ না পেয়ে তাদের ডাকাডাকি করেন। পরে স্বজনেরা তালাবদ্ধ কক্ষে পারুলের মরদেহ খুঁজে পান।


একাত্তর/এআর

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর