রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে ছয়জন আহত

আপডেট : ০২ মার্চ ২০২২, ১২:৪৭ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বন্য শুকরের আক্রমণে ছয়জন আহত হয়েছেন। বুধবার (২ মার্চ) সকাল ৬টায় উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, প্রায়ই বন্য শুকর লোকালয়ে প্রবেশ করে। বন বিভাগের ধারণা, খাবারের সন্ধানে লোকালয়ে আসে শুকরগুলো। 

আহতরা হলেন, উপজেলার সেনেরহাওলা গ্রামের আব্দুল গফুর মুন্সির দুই ছেলে রাজ্জাক মুন্সি (৭০), খবির মুন্সি (৫৫), চাঁনমিয়া দালালের ছেলে মধু দালাল (৫৫), কবির হাওলাদারের দুই ছেলে সুজাত (২৫), মোঃ হাসান (৩০) ও চরকানকুনি গ্রামের জয়নাল ভদ্দরের ছেলে হারুন ভদ্দর (৪৫)। তাদের মধ্যে হাসান ও সুজাত গুরুতর আহত হয়েছেন। 

আরও পড়ুন: কাভার্ড ভ্যানচাপায় চার মৃত্যু

স্থানীয়রা জানায়, প্রায়ই চরকানকুনি বন থেকে বন্য শুকর লোকালয়ে এসে ফসলি জমি নষ্ট করে। একইভাবে বুধবার একটি বন্য শুকর বন থেকে রাজার বাজার হয়ে সেনের হাওলা গ্রামের আলু ক্ষেতে প্রবেশ করে। এসময় ফসলি জমিতে থাকা কৃষক রাজ্জাক মুন্সির ওপর আক্রমণ চালায় শুকরটি। তাকে রক্ষা করতে এগিয়ে আসলে পর্যায়ক্রমে আরও পাঁচজনের ওপর আক্রমণ করে। পরে আহতদের উদ্ধার করে রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টার এবং  স্থানীয়ভাবে  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

রাজার বাজারের বাসিন্দা রাহাত হাওলাদার বলেন, ‘শুকরের আক্রমণে হাসানের বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়। সুজাতের বাম পা কামড়ে জখম করে শুকর। অন্যদের ওপরও আক্রমণ চালিয়ে আহত করে।’ তিনি আরও বলেন, ‘প্রায়ই বন্য শুকর আলু খেতে লোকালয়ে আসে। এর আগে গত বছর পার্শ্ববর্তী গ্রামে লোকালয়ে এসে কয়েকজনকে কামড়ে আহত করেছিল।’ 

এ ব্যাপারে বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বন্য শুকর লোকালয়ে এসে লোকজনের ওপর আক্রমণের খবর পেয়েছি। আমরা খোঁজখবর নিয়ে দেখছি।’ 

বন্য শুকর লোকালয় আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ধারণা করছি, খাবারের খোঁজে হয়তো লোকালয়ে আসতে পারে।’ 


একাত্তর/এআর

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ স্লুইস খালের ওপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ লোহার সেতু ভেঙে পড়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ১০টার দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংকের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর