বাংলার সমৃদ্ধি'র ২৮ ক্রুকে পোল্যান্ডে নেয়ার প্রস্তুতি

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৭:২৫ পিএম

ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ জন ক্রুকে একটি শেল্টার হোমে নেয়া হয়েছে। সেখান থেকে তাদেরকে পোল্যান্ডে নেয়ার প্রস্তুতি চলছে।

তারা সবাই নিরাপদে আছেন। ক্রুদের সঙ্গে যোগাযোগের পর এই তথ্য নিশ্চিত করেছেন তাদের স্বজনেরা। একাত্তরের কাছে তারা ক্রুদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি তুলেছেন।

ইউক্রেনে জাহাজে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রকৌশলী সৈয়দ আসিফুল ইসলাম। শহরের মুন্সেফ পাড়ার বাসায় তাকে নিয়ে তাই উদ্বেগে আছে বাবা মা।

আসিফের মা জানান, গত ১৮ ফেব্রুয়ারি বাড়ি থেকে বিদায় নেন তিনি। বৃহস্পতিবার রাত ১০ টায় মুঠোফোনে আসিফ মা বাবা ও বোনকে জানান তিনি এখন নিরাপদ। 

সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ায় বসবাস মনসুরুল আমিন গিনির পরিবারের। তিনিও ছিলেন বাংলার সমৃদ্ধিতে। জাহাজের অ্যাডিশনাল ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন তিনি।

তার স্বজনরা জানিয়েছেন, মনসুরুল আমিন কোথায় আছেন তা তাঁরা নিশ্চিত হতে পারেননি।

এদিকে, ছেলেকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফয়সালের পরিবারও।

ক্ষতিগ্রস্ত ওই জাহাজে ইন্টার্নশিপ করছেন ফয়সাল। বৃহস্পতিবার বিকেলে ফেসবুক ম্যাসেঞ্জারে তিনি বাবাকে জানিয়েছিলেন ভালো আছেন তারা।

আরও পড়ুন: পুলিশি নির্যাতনে অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাতের অভিযোগ

ইউক্রেনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজের থার্ড অফিসার ময়মনসিংহের রোকনুজ্জামানের পরিবার দিন কাটছে উদ্বেগ-আর উৎকণ্ঠায়।

সবশেষ বৃহস্পতিবার বিকেলে পরিবারের সাথে যোগাযোগ করতে পেরেছেন তিনি। তারা চান দ্রুত এবং নিরাপদে ঘরে ছেলে ঘরে ফিরে আসুক। 

২৩ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা সরকারি মালিকানার জাহাজটিতে বুধবার রকেট হামলা হয়। এতে জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন।

এই ঘটনার পরের দিন, বাংলার সমৃদ্ধি জাহাজকে ‘পরিত্যক্ত’ ঘোষণা করে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

 

একাত্তর/আরবিএস  

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও...
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) জানিয়েছে, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় আইন ও আন্তর্জাতিক মানদণ্ড মেনেই অনুষ্ঠিত হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর