চাল নিয়ে চালবাজির নেপথ্যে তথ্যের গড়মিল

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১১:৩৮ এএম

এক বছরে পাইকারিতে কেজি প্রতি চালের দাম বেড়েছে ৯ টাকা। যা খুচরায় ১১ টাকা বেড়েছে। সরকারি হিসাবে চালের উৎপাদন যেমন বাড়ছে, তেমনি বাড়ছে আমদানির পরিমাণও।

আবার চাল উৎপাদন নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পরিসংখ্যান ব্যুরোর তথ্যেও গড়মিল রয়েছে। বিশ্লেষকরা বলছেন, উৎপাদন ও চাহিদার পরিসংখ্যান বিভ্রান্তির কারণেই চাল নিয়ে চলছে চালবাজি।

চলতি মাসের ২ তারিখ, মিলারদের কাছ থেকে ৬৯ টাকা কেজিতে নাজিরশাইল চাল কিনেছেন কারওয়ান বাজারের পাইকাররা।

তারা বলছেন, ২০২১ সালের জুনে ৬০ টাকা দরে এই চাল কিনেছিলেন । পাইকারীতেই চালের দাম কেজিতে ৯ টাকা বেড়েছে। 

আর খরচ ও মুনাফাসহ এক বছরে খুচরায় তা কেজিতে ১১ টাকার বেশি বেড়েছে। এক বছরে কেজিতে মিনিকেট চালের দামও বেড়েছে ১০ টাকার বেশি।

বাজারে রংবেরং এর বিভিন্ন কোম্পানির চালের বস্তার স্তুপ। বিক্রেতারা বলছেন, পুরোনোদের পাশাপাশি চাল ব্যবসায় নতুন নতুন ব্যবসায়ীরা যুক্ত হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে দেশে ৩ কোটি ৮৭ লাখ টন  চাল উৎপাদনে হয়েছে।

যদিও পরিসংখ্যান ব্যুরো বলছে, ওই বছর চালের উৎপাদন ছিল ৩ কোটি ৭৬ লাখ টন। সরকারি দুই সংস্থার মধ্যেই উৎপাদন তথ্যে পার্থক্য রয়েছে।

মজার ব্যাপার হলো গেল অর্থবছরে রেকর্ড পরিমাণ উৎপাদনের পরও, সাড়ে ১৩ লাখ টন চাল আমদানি হয়েছে।

আরও পড়ুন: দুর্দিনের বেড়াজালে ধ্বংসের মুখে নরসিংদীর পোল্ট্রি শিল্প

আর চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে আমদানি হয়েছে সাড়ে ৯ লাখ টনেরও বেশি চাল। সরকারি হিসাবে চালে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে কেন বাড়ছে আমদানি?

ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি গুদামে ১৭ লাখ ৩৯ হাজার টন চালসহ প্রায় ২০ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে।


একাত্তর/আরএ

আমদানি নীতি আদেশ (আইপিও) সংশোধনের মাধ্যমে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের জন্য সুতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার।
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর