ইউক্রেন সংঘাতে আরও এক রুশ জেনারেল নিহত

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০১:০২ পিএম

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাথে সংঘাতে রাশিয়ার সামরিক বাহিনীর আরও এক জেনারেল নিহত হয়েছেন। নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ।

ইউক্রেনের খারকিভ শহরে দেশটির সামরিক বাহিনীর হামলায় তিনি নিহত হন বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্মকর্তারা। মঙ্গলবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম বিবিসি।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনীর গোয়েন্দারা জানিয়েছেন- দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে লড়াইয়ের সময় রুশ সামরিক বাহিনীর মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ নিহত হন। রুশ সেনার শহরটি দখলের চেষ্টা করার সময় উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলার একপর্যায়ে প্রাণ হারান তিনি। অবশ্য ইউক্রেনের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি ও এপি।

৪৫ বছর বয়সী মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ রুশ সেনাদের সঙ্গে সিরিয়া ও চেচনিয়াতে সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন এবং ২০১৪ সালে রাশিয়া কতৃক ক্রিমিয়া দখলেও ছিলেন অগ্রভাগে। ক্রিমিয়া দখলে অবদান রাখায় তিনি পুরস্কার হিসেবে একটি মেডেলও পেয়েছিলেন। রাশিয়া অবশ্য জেনারেল ভিতালির মৃত্যুর বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ চিফ অফ স্টাফ এবং রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম আর্মির প্রথম ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্বপালন করছিলেন। এছাড়া ইউক্রেনের হামলায় আরও বহু রুশ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

এর আগে ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের সপ্তাহখানেকের মাথায় দেশটির সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল নিহত হওয়ার খবর সামনে এসেছিল। গত মঙ্গলবার নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি।

গত সপ্তাহে এক প্রতিবেদনে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর রাশিয়ার সামরিক বাহিনীর সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার হিসেবে মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কিকে নিয়োগ করেছিলেন। এছাড়াও জেনারেল সুখভেতস্কি ৭ম এয়ারবোর্ন ডিভিশনের প্রধান হিসেবেও দায়িত্বপালন করছিলেন।


একাত্তর/এসএ

ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেগা বৈঠক হতে চলেছে কি না, তা নিয়ে বিশ্বরাজনীতিতে চরম জল্পনা তুঙ্গে। জি-২০...
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর