২০৩০ সালের মধ্যে সর্বজনীন পেনশন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৫:৩৪ পিএম

২০৩০ সালের মধ্যেই সর্বজীনন পেনশন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে মেহেরপুরে সদর উপজেলার আমঝুপি-গাড়াডোব সড়কের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ৬০ বছর পেরিয়ে গেলেও যাতে দেশের প্রতিটি মানুষ ভালো থাকে, চিকিৎসা থেকে শুরু করে সকল চারটি মৌলিক চাহিদা নিজেই মেটাতে পারেন; সেই লক্ষে সরকার সার্বজনীন পেনশনের চিন্তা করছে। 

তিনি বলেন, ১৮ বছরের পর থেকে যদি কেউ পেনশনের আওতায় যুক্ত হন, ৬০ বছর পর্যন্ত তিনি প্রতি মাসে সরকারের কাছে যত টাকা জমা দেবেন, তার দ্বিগুণ পরিমাণ টাকা দিয়ে তাদের পেনশনের আওতায় আনা হবে। ৬০ থেকে ৮০ বছরের মধ্যে তিনি এ পেনশনটি নিতে পারবেন। সরকার এটি দ্রুত বাস্তবায়নের চিন্তা করছে। 

আরও পড়ুন: যুদ্ধের ময়দানে বিয়ে সারলেন ইউক্রেনিয় যুগল

পরে মন্ত্রী এক কেটি ১১ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে আমুঝুপি-গাড়াডোব সড়কের ফলক উন্মোচন করেন। 

সড়ক উদ্বোধনকালে জেলা প্রশাসক ডা. মনসুর আলম খানসহ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  


একাত্তর/এসি

প্রত্যয় পেনশন স্কিমে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২০২৪ সালে অন্তর্ভুক্ত করার যে তথ্য দেওয়া হয়েছে, তা ভুল জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,...
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল।
কোটা সংস্কারের জন্য ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলনে ‘বাইরের ইন্ধন’ রয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।
সর্বজনীন পেনশন কর্মসূচি ‘প্রত্যয়’ চালুর প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর