যুদ্ধের ময়দানে বিয়ে সারলেন ইউক্রেনিয় যুগল

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৩:০২ পিএম

রাশিয়ার সাথে যুদ্ধের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসেছেন ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য। প্রায় ২০ বছর একসাথে বসবাস করলেও এতদিন বিয়ে করা হয়ে ওঠেনি তাদের।

তবে যুদ্ধের কারণে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় দ্রুত শুভ কাজটা সেরে ফেলার সিদ্ধান্ত নেন এই যুগল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখা যায়, বিয়ের পোশাকের বদলে সামরিক ইউনিফর্ম পরেই বিয়ে করছেন ওই দুই ইউক্রেনীয় সেনা। 

কিয়েভের একটি চেকপয়েন্টে আংটি বদল করেছেন দেশটি প্রতিরক্ষা বাহিনীর সদস্য ভ্যালেরি ফিলিমনভ ও লেসিয়া ইভাশচেঙ্কো। এ সময় পাশে ছিলেন তাদের বেশ কিছু সহযোদ্ধা। 

image


শনিবার তারা ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন। উপস্থিত থেকে বিয়ে সম্পন্ন করেন হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন বক্সার ও কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো।

এই যুগলের ১৮ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। শান্তিপূর্ণ জীবনে এতদিন আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রয়োজনবোধ করেননি এখন মনোবল শক্ত রাখতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

image


আরও পড়ুন: ইউক্রেন সংঘাতে আরও এক রুশ জেনারেল নিহত

বিয়ের একটি ভিডিও টুইটারে দিয়ে ক্লিচকো লিখেছেন, রাজধানী রক্ষার দায়িত্বে থাকা একটা ব্যাটালিয়নের দুজন সৈন্য লেসিয়া ও ভ্যালেরিকে আজ শুভেচ্ছা জানিয়ে এলাম। অনেক দিন ধরে বিধানিক বিয়ের বন্ধনে আবদ্ধ ছিল দুজন, এখন ওরা রীতি মেনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। একটি চেকপয়েন্টের পাশে অনুষ্ঠানটা হয়েছে। জীবন এগিয়ে যাবেই! আমরা কিয়েভকে বাঁচাব, কিয়েভাইটসকে, আমাদের রাজ্যকেও বাঁচাব।


স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর