ইউক্রেনে জীবাণু অস্ত্র কর্মসূচি, মার্কিন ব্যাখ্যা চায় মস্কো

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১১:০৪ পিএম

ইউক্রেনে একটি সামরিক জীবাণু অস্ত্র কর্মসূচিকে কেন যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছিল- তার ব্যাখ্যা দিতে ওয়াশিংটনের প্রতি দাবি জানিয়েছে মস্কো।

বুধবার (৯ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে ওই কর্মসূচিতে প্লেগ ও এ্যানথ্রাক্সের মত মারাত্মক জীবাণু নিয়ে কাজ চলছিল বলে দাবি করেন। 

মারিয়া এ ব্যাপারে ওয়াশিংটনের ব্যাখা দাবি করে বলেন, বিশেষ অভিযানের সময় এ ধরণের কর্মসূচির সাক্ষ্য-প্রমাণ ও দলিলপত্র পাওয়া গেছে। 

এতে দেখা যায়, ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪শে ফেব্রুয়ারির পর এসব জীবাণুর নমুনা ধ্বংস করার আদেশ দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

জীবাণু কর্মসূচি পেন্টাগনের অর্থায়নে চলছিল দাবি করে জাখারোভা বলেন, এটা নিশ্চয়ই শান্তিপূর্ণ ব্যবহার বা কোনো বৈজ্ঞানিক লক্ষ্যে ছিলো না। 

বাইডেন প্রশাসনকে অবশ্যই অফিসিয়ালি বিশ্বকে এই জীবাণু অস্ত্র কর্মসূচির বিষয়ে জানাতে হবে দাবি করে তিনি বলেন, কয়েক বছর ধরেই ইউক্রেনিয়ান ল্যাবে এই জীবাণু অস্ত্র সমৃদ্ধকরণের গবেষণা চলছিলো। 

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীর শুরুতেও ইউক্রেনে মার্কিন বায়োল্যাবের উপস্থিতির বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলো। 

এদিকে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউক্রেন প্রেসিডেন্টের এক মুখপাত্র এই দাবি অস্বীকার করেন। পেন্টাগনের একজন মুখপাত্র একে 'অবাস্তব' ও 'রুশ মিসইনফরমেশন' বলে বর্ণনা করেছেন।


একাত্তর/জো 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা নির্দেশ এবং ইউক্রেনের নেতৃত্ব পরিবর্তনের দাবির পর এবার নিজেদের কড়া ও স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জঘন্য এক হত্যা ও ডাকাতি মামলায় ৪৬ বছর বয়সী জামাল হাওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রাতে টেক্সাসের হান্টসভিল স্টেট কারাগারে প্রাণঘাতী কেমিক্যাল...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর