সাবেক কৃষি কর্মকর্তার বাসা থেকে ৫১২ লিটার তেল উদ্ধার

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৬:৩৬ পিএম

আসছে রমজান মাসে বেশি লাভে বিক্রি করার আশায় বাসায় ৫১২ লিটার সয়াবিন তেল মজুদ করেছিলেন সাবেক এক কৃষি কর্মকর্তা। 

কিন্তু শেষ রক্ষা হয়নি। শুক্রবার রাতে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তেল জব্দ করে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।

পরের দিন শনিবার এক সংবাদ সম্মেলনে এনিয়ে বিস্তারিত জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। 

তিনি বলেন, মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ওই বাসা থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৫১২ লিটার তেল উদ্ধার করা হয়। 

এ সময় লায়েকুজ্জামান নামের সাবেক এক কৃষি কর্মকর্তাকে আটক করা হয়। ব্যক্তি পর্যায়ে এমন মজুদ তাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। 

কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক উপপরিচালক লায়েকুজ্জামান মোহাম্মদপুর কৃষি মার্কেটের একটি দোকানের রশিদ দেখিয়েছেন। কিন্তু সেই রশিদেও গড়মিল রয়েছে। 

তিনি মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে বৈধভাবে ৪০ লিটার তেল সংগ্রহ করেন। এই ৪০ লিটার তেলের বৈধ ভাউচার তার কাছে রয়েছে। কিন্তু বাকি তেল তিনি অবৈধভাবে সংগ্রহ করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বৈধভাবে কেনা ৪০ লিটার তেলের ভাউচারের সঙ্গে অবৈধভাবে কেনা তেলের তালিকা নিজের হাতে লিখেন।

বাকি তেল কোথা থেকে এলো, তার কোনো সঠিক হিসাব তিনি দিতে পারেননি। বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় অবৈধভাবে মজুত করেছেন বলে স্বীকার করেছেন লায়েকুজ্জামান।

তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মজুদদারির অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদন্ড বা যাবজ্জীবন বা ১৪ বছরের জেল হতে পারে।


একাত্তর/ এনএ
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং তাঁর পরিবার ও স্বজনদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব...
টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর