নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: ফখরুল

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০২:২৯ পিএম

নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, নতুন ইলেকশন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। তাই আমাদের দাবি, নির্বাচনকালীন সময়ে নতুন নির্বাচন কমিশন অবশ্যই পদত্যাগ করবেন এবং একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাবদিহি মূলক পার্লামেন্ট গঠন করতে হবে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে  ঘিওর উপজেলার পাঁচুরিয়া এলাকায় বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যু বাষির্কী উপলক্ষে কবর জিয়রত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

খোন্দকার দেলোয়ার হোসেন ১৯৩৩ সালের ১লা ফেব্রুয়ারি ঘিওর উপজেলা বালিয়াখোড়া ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে জন্ম গ্রহন করেন এবং ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলদপুর) আসনের সংসদ্য ছিলেন এবং সংসদীয় দলের চীফ হুইপ ও ২০০৭ সাল থেকে আমৃত্যু মহাসচিবের দায়িত্ব পালনও করেছেন।

আরও পড়ুন: পুরোদমে স্কুল শুরুর পর রাজধানীতে পুরোদমে যানজট 

এর আগে নতুন নির্বাচন কমিশনের সমালোচনা করার পাশাপাশি বিএনপি ও তাদের শরিকরা দাবি তুলছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। যদিও একই দাবি তারা করছেন শুরু থেকেই।

নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাসীনদের সাফ কথা, সংবিধানের বাইরে এক চুলও যাবে না তারা।


একাত্তর/আরবিএস  

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট। এই নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনে রাজনৈতিক নিয়োগ বাতিল এবং নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষ ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি...
শেখ হাসিনা বহু বছর ধরে দলীয়করণ করেছেন, আর বর্তমান সরকার মাত্র পাঁচ মাসেই সব জায়গায় দলীয়করণ করে ফেলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর