বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ও সংক্রমণ বেড়েছে

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৯:৫৭ এএম

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ২৮ জন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ৫ হাজার ২৭৪ জনের মৃত্যু এবং ১৮ লাখ ২৩ হাজার ৩৩১ জন রোগী শনাক্ত হয়েছিল।

শুক্রবার (১৮ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৮৬০ জন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৮৭ হাজার ২১৬ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ৪২৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৩৫ হাজার ৭৮ জন এবং মৃত্যু ৯২৫ জন। রাশিয়ায় মৃত্যু ৫৬১ জন এবং আক্রান্ত ৩৪ হাজার ৮১৯ জন। জার্মানিতে আক্রান্ত ২ লাখ ৯৬ হাজার ৯৮০ জন এবং মৃত্যু ২৪২ জন। ব্রাজিলে মৃত্যু ৪৮৪ জন এবং আক্রান্ত ৪৯ হাজার ৬০১ জন। ভারতে মৃত্যু ১৫০ জন এবং আক্রান্ত ২ হাজার ২৯০ জন। তুরস্কে আক্রান্ত ২১ হাজার ৩৫৪ জন এবং মৃত্যু ১০১ জন। ইতালিতে আক্রান্ত ৭৯ হাজার ৮৯৫ জন এবং মৃত্যু ১২৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত ১১ হাজার ৫৩২ জন এবং মৃত্যু ২৩৭ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ১ হাজার ৭৪৭ জন এবং মৃত্যু ১১৬ জন। জাপানে আক্রান্ত ৫৬ হাজার ৫৭৩ জন এবং মৃত্যু ১৫৮ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৮৯ হাজার ৭১৭ জন এবং মৃত্যু ১৩৮ জন। পোল্যান্ডে আক্রান্ত ১২ হাজার ২৭৪ জন এবং মৃত্যু ২০৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে ৭২ জন, আর্জেন্টিনায় ২৯ জন, ইরানে ৯৮ জন, মালয়েশিয়ায় ৮৬ জন, চিলিতে ১৮৪ জন, মেক্সিকোতে ২৪৪ জন, কানাডায় ৮১ জন, ফিলিপাইনে ১৪৫ এবং থাইল্যান্ডে ৭৭ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/এআর

এবার তরুণ প্রজন্মের আন্দোলনে কাঁপলো আফ্রিকাও। জেন-জি আন্দোলনে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে বিক্ষোভে প্রাণহানি ও সহিংসতার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দেয়ার...
মিয়ানমারের ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা দুই হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন চার হাজার ৫২১ জন।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাসহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে অন্তত ২২ জন মারা গেছেন। ওই এলাকায় আরও প্রাণহানি ঘটতে পারে বলে শনিবার আশঙ্কা জানিয়েছে স্থানীয়...
দক্ষিণ-পূর্ব ব্রাজিলে এক প্রবল ঝড়ে অন্তত ১২ জন নিহত ও আরও সাতজন নিখোঁজ রয়েছেন। রিও ডি জেনিরোর পাহাড়ি এলাকায় এ প্রাণহানির ঘটনা ঘটে। শুক্রবারের এ ঝড় জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরমভাবাপন্ন আবহাওয়ার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর