জৈবিক অস্ত্রের কথা অস্বীকার করে রাশিয়াকেই দুষছে পশ্চিমারা

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৯:২৮ পিএম

জৈবিক অস্ত্রের কথা অস্বীকার করে উল্টো রাশিয়াকেই দুষছে পশ্চিমারা। ইউক্রেন আগ্রাসন নিয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়াতে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে পশ্চিমা ছয় রাষ্ট্র। 

'যুক্তরাষ্ট্র ইউক্রেনে জৈবিক অস্ত্র তৈরি করছে'- এমন অভিযোগ নিয়ে আলোচনার জন্য শুক্রবার (১৮ মার্চ) রাশিয়ার ডাকা নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশপাশি ফ্রান্স, নরওয়ে, আলবেনিয়া, আয়ারল্যান্ড ও ব্রিটেনের প্রতিনিধিরা রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করে।

মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রীনফিল্ড পঠিত একটি বিবৃতির সাথে একমত প্রকাশ করে এ ছয় দেশে জানায়, রাশিয়া আবারও এই কাউন্সিলটিকে তার বিভ্রান্তি ছড়ানো, তার প্রচার ছড়িয়ে দেওয়া এবং ইউক্রেনের ওপর তার বিনা উস্কানিমূলক এবং নৃশংস হামলাকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহার করার চেষ্টা করছে। 

এনডিটিভি জানিয়েছে, রাশিয়ার অনুরোধে গত সপ্তাহেও জাতিসংঘের কাউন্সিল একই বিষয়ে একটি বৈঠক করেছে।

মস্কোর অভিযোগ, আমেরিকা এবং ইউক্রেন জৈবিক যুদ্ধ পরিচালনার জন্য বাদুড় ব্যবহার করে গবেষণা করেছে। পর থেকেই পশ্চিমা দেশগুলো ষড়যন্ত্রের তত্ত্ব ছড়ানোর জন্য রাশিয়াকে দায়ি করে আসছে। 

শুক্রবারের বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও জানিয়েছে, ইউক্রেনের কোনো জৈবিক অস্ত্র কর্মসূচি নেই তাদের।

পশ্চিমা সমালোচকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া নিজেই এই ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে তাই তারা এসব ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছে। 

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয় খোলা ২০ রমজান পর্যন্ত

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টও রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছে। 

থমাস গ্রিনফিল্ড বলেন, আমরা বিশ্বাস করি, রাশিয়া ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রাসায়নিক বা জৈবিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে।

পশ্চিমা রাষ্ট্রগুলো বলেছে, রাশিয়ার রাসায়নিক এবং জৈবিক অস্ত্র ব্যবহারের দক্ষতা রয়েছে, কারণ রাশিয়া বারবার একই অভিযোগের পুনরাবৃত্তি করেছে যে ইউক্রেনের জৈব অস্ত্রের ল্যাব রয়েছে।

এদিকে রাশিয়ার পাশপাশি চীনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই অভিযোগ করেছে এবং ইউক্রেনের গোপন জৈবিক গবেষণার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে জবাব চেয়েছে। 


একাত্তর/আরবিএস  

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর