নিখোঁজ মাদ্রাসাছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ২০ মার্চ ২০২২, ০১:১৬ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ছয়দিন পর এক মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২০ মার্চ) সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় নির্মাণাধীন রেললাইনের পাশের জমি থেকে মো. রাকিব হোসেনের (১৩) মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে গত ১৫ মার্চ লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে হেফজ বিভাগের ছাত্র রাকিব নিখোঁজ হয়। 

রাকিবের মামী মদিনা বেগম জানান, রাকিব ও তার ছোট ভাই তাদের বাড়ির কাছের মাদ্রাসায় পড়াশোনা করতো। 

১৫ মার্চ সকাল ৮টার দিকে তারা বাড়ি থেকে ভাত খেয়ে মাদ্রাসায় যায়। দুপুরে রাকিবের ছোট ভাই বাড়িতে এসে ভাইয়ের জন্য ভাত নিয়ে মাদ্রাসায় গিয়ে জানতে পারে তার ভাই মাদ্রাসায় নেই। 

খবর পেয়ে রাকিবের অভিভাবকরা মাদ্রাসায় এসে তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হন। 

এসময় সময় মাইকিং করার প্রস্তুতি নিলে মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার সম্মানহানির দোহাই দিয়ে মাইকিং করতে নিষেধ করেন। রাকিবের বাবা-মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে শ্রীনগর থানায় এসে ঐদিন রাতেই সাধারণ ডায়রি করেন। 

রোববার সকালে কেয়টখালী এলাকায় অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন। পরে শ্রীনগর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

রাকিব হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরবাড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে রাকিব দ্বিতীয়। 

আরও পড়ুন: নিখোঁজের দুইদিন পর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

শ্রীনগর থানার উপ-পরিদর্শক আপন মজুমদার জানান, মাদ্রাসায় পরিহিত পাঞ্জাবী দেখে রাকিবের স্বজনরা মরদেহ সনাক্ত করেছেন। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসজে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর