‘বাংলার সমৃদ্ধি’র জন্য ১৯২ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৩:৫২ পিএম

ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির জন্য বিমা কোম্পানির কাছে ২ কোটি ২৪ লাখ মার্কিন ডলার (প্রায় ১৯২ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছে সরকারি সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। 

ইউক্রেন যুদ্ধে এটাই প্রথম বড় ধরনের সামুদ্রিক বিমার ক্ষতিপূরণ দাবি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এ পর্যন্ত, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর কৃষ্ণসাগর ও আজভ সাগরের ইউক্রেন সীমানায় মোট পাঁচটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয় যার একটি ডুবেও গেছে। 

বিগত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে জাহাজটির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন জাহাজটির ক্ষতিপূরণ পেতে এরই মধ্যে বিমা কোম্পানির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে জানা গেছে।  

বিএসসি জানায়, জাহাজটির যুদ্ধকালীন ঝুঁকি এড়াতে বিমা করা হয়েছিল, যা পরে লন্ডনের লয়েডের ব্রোকার টাইজার্সের মাধ্যমে পুনঃবিমাও করা হয়েছিল। 

এই বিমা দাবির নিষ্পত্তি হতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক সুমন মাহমুদ। 

উল্লেখ্য, বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায় ২৪ ফেব্রুয়ারি। সেদিন ভোরেই রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। হামলার সপ্তম দিনে বাংলাদেশি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। 


একাত্তর/জো

ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার পূর্ণ আগ্রাসনের পর প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসলো ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় আবুধাবিতে শুরু...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বেশ চাপের মধ্যে পড়া অর্থনীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধি বেড়েছে। ঋণ প্রবাহের প্রবৃদ্ধি আবারও দুই অঙ্কের (ডাবল ডিজিট) ঘরে উঠেছে।
কৃষ্ণসাগরের বন্দর ব্যবহার করে ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় শস্যচুক্তি হয়েছিলো। সেটি নবায়ন করেনি রাশিয়া।এই খবরের প্রভাবে সারা বিশ্বে বৈশ্বিক কমোডিটি এক্সচেঞ্জ বা পণ্য লেনদেনের...
বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে আগ্রহ দেখিয়েছে রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক এসবার। দেশটির বৃহত্তম ঋণদাতা ব্যাংক ‘এসবার ব্যাংক’ বাংলাদেশে তাদের শাখা খুলতে চায়। এ জন্য ব্যাংকটি ইতিমধ্যে দেশের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর