ভিন্ন মোড়কে একদলীয় শাসন চায় সরকার: ফখরুল

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৯:৩৭ পিএম

সরকার পরিকল্পিতভাবে ভিন্ন মোড়কে গণতন্ত্রের লেবাস লাগিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভিন্ন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করতে সরকার নতুন নতুন আইন করছে।

রোববার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাবে প্রয়াত বিএনপি নেতা কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, এই গণবিরোধী সরকার, এই রাষ্ট্র বিরোধী সরকার আরও কিছুদিন থাকলে দেশের অস্তিত্ব থাকবে না।

তিনি বলেন, দেশে দমবন্ধ করা এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। দেশ কঠিন সময় পার করছে। এ পরিস্থিতি বের হতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মির্জা ফখরুল বলেন, সরকার নির্বাচন করতে চায়। কিন্তু নির্বাচনটা হচ্ছে হাইব্রিড সরকারের ক্ষমতায় থাকার নির্বাচন।

তিনি আরো বলেন, সামনে খুব কঠিন সময়। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ দেশনেত্রী খালেদা জিয়ার। এই নেত্রীকে সম্পূর্ণ মিথ্যা মামলায় জড়িয়ে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। অত্যন্ত অসুস্থ তিনি। তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হচ্ছে না।

আরও পড়ুন: পুতিনকে ফোন করলেন জেলেনস্কি, তবে...

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ ভয়াবহ ফ্যাসিবাদের মধ্যে বাস করছে। তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাটের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

একাত্তর/আরএ

ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর এবং প্রান্তিক মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর