মা ও তিন সন্তান হাসপাতালে, সাকিবকে নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৫:২১ পিএম

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মা, ছেলে ও দুই মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আর এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় সফররত সাকিব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা! সাকিব কি দেশে ফিরে আসবেন?

জানা গেছে, সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও মেজো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। আর বড়ো মেয়ে আলাইনা হাসান ঠাণ্ডা জ্বরে ভুগছে।

সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। সাকিবের মা হার্টের রোগী। রুটিন চিকিৎসা চললেও অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি।

সাকিবের স্ত্রী-সন্তান অবশ্য বাংলাদেশে থাকেন না। ছুটিতে ঘুরতে এসেছেন তারা। আলাইনা হাসান অব্রি এর আগে দেশে আসলেও বাকি দুই সন্তান এবারই প্রথম এসেছে বাংলাদেশে। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন সাকিবের স্ত্রী-সন্তানরা।

আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত পাঁচ

তবে বিভিন্ন গণমাধ্যমের সূত্র বলছে, এখনও দেশে আসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি সাকিব। কারণ, তার মা ও সন্তানেরা সুস্থ হওয়ার পথে।

আগামী ২৩ মার্চ তৃতীয় ও শেষ ওয়ান ডে, এটি সিরিজ নির্ধারণী ম্যাচও। সাকিব ওই ম্যাচটি খেলবেন, এখন পর্যন্ত এটাই না কি সিদ্ধান্ত। অবস্থা বুঝে এরপর হয়তো দুই দিনের জন্য দেশ থেকে ঘুরে যেতে পারেন। কারণ, টেস্ট সিরিজের আগে ছয়দিন বিরতি রয়েছে।


একাত্তর/এসি

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর