বিশ্বের দূষিত দেশের তালিকায় এখনো শীর্ষে বাংলাদেশ

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৭:৫৪ পিএম

বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষণের তালিকায় বাংলাদেশ এখনো সবার উপরে রয়েছে। সেই সঙ্গে সবচেয়ে দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা রয়েছে দ্বিতীয় স্থানে। মঙ্গলবার (২২ মার্চ) প্রকাশিত বিশ্বের বায়ুর মান প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিশ্বের ১১৭টি দেশ ও ছয় হাজার ৪৭৫টি শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে প্রতিবেদনটি প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসে প্রতি ঘনমিটারে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণার পরিমাণ দেখে তালিকাটি করা হয়েছে।

বাংলাদেশে এর মাত্রা ৭৬ দশমিক ৯, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান অনুযায়ী যা থাকার কথা ১০ -এর কম। দুষিত বায়ুর দেশের তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে চাদ, পাকিস্তান, তাজিকিস্তান ও ভারত। আর সবচেয়ে দুষিত শহরের শীর্ষে নয়াদিল্লি।

গেলো বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার বায়ুমান নির্দেশক গাইডলাইন পরিবর্তন করে জানায়, পিএম ২.৫ নামে পরিচিত ছোট এবং বিপজ্জনক বায়ুবাহিত কণার গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে পাঁচ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়।

তবে এর চেয়ে কম ঘনত্বও উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কারণ বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই নির্দেশক অনুযায়ী পৃথিবীর কোন দেশেই দূষণমুক্ত নয়। জরিপ করা শহরগুলোর মধ্যে মাত্র তিন দশমিক চার শতাংশ শহর ২০২১ সালের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে।

তবে ৯৩টি শহরে পিএম ২.৫ এর মাত্রা প্রস্তাবিত স্তরের চেয়েও ১০ গুণ বেশি। ২০২১ সালে ভারতে দূষণের মাত্রা আরও খারাপ হয়েছে এবং নয়াদিল্লি আবারো বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তকমা পেয়েছে।

বাংলাদেশ আগের বছরের মতো ২০২১ সালেও সবচেয়ে দূষিত দেশের স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া, ঢাকা বিশ্বের দ্বিতীয় দূষিত রাজধানী হিসেবে তালিকায় উঠে এসেছে। এই সমীক্ষায় প্রথমবারের মতো আফ্রিকার দেশগুলোর তথ্য নেওয়ায় চাদ দ্বিতীয় স্থানে রয়েছে।

আরও পড়ুন: তৃণমূল নেতা হত্যার প্রতিহিংসায় পুড়ে মরলো ১০ জন

২০১৪ সাল থেকে দূষণের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ায় চীন ২০২১ সালে পিএম ২.৫ র‌্যাঙ্কিংয়ে ২২তম স্থানে নেমে এসেছে। এর আগের বছর দেশটির অবস্থান ছিল ১৪তম। আইকিউএয়ার বলছে, ২০২০ সালের তুলনায় কিছু উন্নতি হয়ে ২০২১ সালে চীন আরও উন্নতি করেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি সায়েন্স ম্যানেজার ক্রিস্টি শ্রোডার বলেন, অনেক দেশ আছে যারা বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে বড় উদ্যোগ নিচ্ছে। চীনের অবস্থা অনেক খারাপ ছিল, তবে তারা দিন দিন উন্নতি করছে। বিশ্বে এমন অনেক জায়গা আছে, যেখানে বায়ুদূষণ পরিস্থিতি ভয়াবহ।

একাত্তর/আরএ

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর