এক চুলা ৯৯০, দুই চুলা ১০৮০ টাকা করার সুপারিশ

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০২:৩৯ পিএম

আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের দাম ২০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি। 

এ সুপারিশ বাস্তবায়ন হলে বাসা-বাড়ির গ্যাসের মাসিক বিল এক চুলার ক্ষেত্রে ৯২৫ টাকা থেকে ৬৫ টাকা বেড়ে ৯৯০ টাকা এবং দুই চুলার ক্ষেত্রে ৯৭৫ টাকা থেকে ১০৫ টাকা বেড়ে এক হাজার ৮০ টাকা হবে।

বুধবার (২৩ মার্চ) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দাম বাড়ানোর প্রস্তাবের শুনানিতে এ সুপারিশ করে বিইআরসি গঠিত কারিগরি কমিটি।

আবাসিক খাতে গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর সুপারিশ করে দেশের গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। এর পরিপ্রেক্ষিতে চার দিনের গণশুনানি আহ্বান করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ শুনানির তৃতীয় দিনে সকাল ১০টা থেকে প্রস্তাবনার ওপর শুনানি করে তিতাস।

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার তিন

শুনানিতে তিতাস গ্যাসের পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ২৭ টাকা ৩৭ পয়সা প্রস্তাব করা হয়। যার বর্তমান দাম ১২ টাকা ৬০ পয়সা। এ প্রস্তাবের বিপরীতে ভোক্তা পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ১৮ টাকা করার সুপারিশ করেছে কারিগরি কমিটি।

শুনানিতে বিইআরসি, তিতাস গ্যাসের কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকা দাঁড়িয়েছে। এর মাধ্যমে...
স্বর্ণ, সোনা, বাজুস, দাম বৃদ্ধি, বাড়লো, এক ভরি সোনার দাম কত
এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর