কলাপাড়ায় সাড়ে তিনশ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০২:৫৪ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা সদর ও আলীপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে শেখ রাসেল সেতুর নিচে এবং সেতুর দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা।

এ সময় মহিপুর প্রেসক্লাবসহ বহু স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদের খবর পেয়ে কিছু ব্যবসা প্রতিষ্ঠান তাদের মালামাল সরিয়ে নিতে পারলেও বেশি কিছু প্রতিষ্ঠানের মালিক মালামাল সরিয়ে নিতে না পারায় তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন।

সওজের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদুর রহমান জানান, উচ্ছেদ শুরুর আগে গত বছরই জায়গা নির্ধারণ করে দেওয়া হয়। মালামাল ও স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। কিন্তু দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় ২২ মার্চ থেকে সওজের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ পরিচালনা করা হয়।

সওজের উপ সচিব ও খুলনা জোনের এষ্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় জানান, কুয়াকাটা থেকে ৮৫ কিলোমিটার এলাকা জুড়ে সওজের জমিতে নির্মিত সাড়ে আটশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। বুধবার দুপুর পর্যন্ত সাড়ে তিনশ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

বৃহস্পতিবার পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে জানান তিনি।


একাত্তর/এআর

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর