ইউক্রেন যুদ্ধে ১৫ হাজারের বেশি রুশ সৈন্য নিহত হয়েছে: ন্যাটো

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৯:৩৬ এএম

ইউক্রেনে রাশিয়ার হামলার এক মাস পার হলো। ন্যাটো সামরিক জোটের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা গতকাল বুধবার সংবাদ সংস্থা এপি-কে বলেছেন, এক মাসে সাত হাজার থেকে ১৫ হাজার রুশ সৈন্য নিহত হয়েছে। 

বিবিসি জানিয়েছে, এই লড়াইয়ে ৩০ হাজার থেকে ৪০ হাজার রুশ নাগরিক আহত কিংবা নিহত হয়েছে। 

তবে গত ২ মার্চের পর থেকে সরকারিভাবে আহত ও নিহতের তথ্য প্রকাশ করেনি রাশিয়া। ওই সময় রাশিয়া জানিয়েছিল, তাদের ৫০০ সৈন্য নিহত হয়েছে। 

আফগানিস্তানে রাশিয়ার উপস্থিতির ১০ বছরে নিহত হয়েছে ১৫ হাজার সৈন্য। সেই তুলনায় মাত্র এক মাসেই সমান সংখ্যক রুশ সৈন্য নিহত হওয়ার দাবি উঠেছে ইউক্রেনে।

ইউক্রেনও নিজেদের সৈন্য নিহতের ব্যাপারে তথ্য প্রকাশ করছে না। প্রায় দুই সপ্তাহ আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তাঁর দেশের ১৩০০ সৈন্য প্রাণ হারিয়েছে।


একাত্তর/এআর

নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর