একদিনেই ইতিহাস গড়লো ‘আরআরআর’

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৮:০২ পিএম

মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় সিনেমা নির্মাতা এস এস রাজমৌলের নতুন ছবি ‘আরআরআর’। ‘বাহুবলী’র এ নির্মাতার নতুন ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় চলতি বছরের সাত জানুয়ারি মুক্তি পাওয়া কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত করা হয়। শেষে শুক্রবার (২৫ মার্চ) এক সঙ্গে প্রায় আট হাজার সিনেমা হলে মুক্তি দেওয়া হয় ছবিটি। 

এদিকে মুক্তির প্রথম দিনেই হৈ চৈ ফেলে দিয়েছে সিনেমাটি। ভারতীয় সিনেমার ইতিহাসে একদিনে সর্বোচ্চ আয়ের তালিকার শীর্ষে এখন ‘আরআরআর’।

অপরদিকে ৬০০ কোটি রুপি বাজেটের এ ছবি মুক্তির আগে বাজেটের টাকা ঘরে তুলেছে, এমন খবরও ঘুরে বেড়াচ্ছে বলিউডে।

জানা গেছে, ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে মুক্তির আগেই। এর মধ্যে সিনেমার স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। এছাড়াও উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি সংগ্রহ করেছে ১৩৫ কোটি রুপি।

image


এবার ছবিটি আয়ের রেকর্ড করলো বক্স অফিসেও। মুক্তির প্রথম দিনেই এটি আয় করেছে ২৪০ কোটি রুপি। যার ভেতর তেলেগু ভাষায় ছবিটি আয় করেছে ১২০ কোটি, তামিল ভাষায় ১০ কোটি, হিন্দিতে ২৫ কোটি, কন্নড়ে ১৪ কোটি এবং মালায়ালামে চার কোটি রুপি।

এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মুক্তির প্রথম দিনে মোট ৭৫ কোটি রুপি আয় করেছে ‘আরআরআর’।

এর আগে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে প্রথম দিনে ২০০ কোটির বেশি আয় করেছিল ‘বাহুবলী ২’। সিনেমাটি পরিচালনা করেছিলেন ‘আরআরআর’ ছবির পরিচালক এস এস রাজামৌল। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। 

ধারণা করা হচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাস নতুনভাবে লিখতে যাচ্ছে এই ছবিটি। 

আরও পড়ুন: বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের নতুন নির্বাহী কমিটি গঠিত

সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অজয় দেবগণ ও আলিয়া ভাট। আছেন আরও অনেক পরিচিতি মুখ। দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী উঠে এসেছে এ সিনেমায়।


একাত্তর/এসি

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর