মাদক মামলা স্থগিতের আবেদন পরীমনির

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৪:৫৭ পিএম

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার জজ আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। 

পরীমনির আইনজীবী মো. শাহিনুজ্জামান শাহীন জানিয়েছেন, সোমবার (২৮ মার্চ) সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে। 

তিনি বলেন, পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ওই আদেশে বলা হয়েছিল যে, ছয় সপ্তাহ পর আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানি হবে। কিন্তু আমরা ওই আদেশ স্থগিত চাওয়ার পাশাপাশি ছয় সপ্তাহের আগেই বিষয়টি শুনানি করার জন্য আর্জি জানিয়েছি আপিল বিভাগে।

image


এর আগে গত ৮ মার্চ আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে বিচারিক আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ১ মার্চ পরীমনির বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

image


হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে ৭ মার্চ রাষ্ট্রপক্ষ আপিল করে, যার শুনানির জন্য ৮ মার্চ দিন ধার্য করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

আরও পড়ুন: বাংলাদেশে আসছেন এআর রহমান, কনসার্টের টিকিট বিক্রি শুরু

গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরীমনির জামিন মঞ্জুর করেন।


একাত্তর/এসি

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর