সরকারি চাকরিতে দাড়ি-টুপি বাধ্যতামূলক করলো তালেবান

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১০:১৬ পিএম

আফগানিস্তানে সরকারি চাকরির ক্ষেত্রে পুরুষ কর্মীদের জন্য দাড়ি এবং মাথায় টুপি বাধ্যতামূলক করলো তালেবান সরকার। নতুন নিয়মে সরকারি কর্মীরা দাড়ি কামাতে পারবেন না।

একইসঙ্গে সকলকে ঢিলেঢালা আফগানি লম্বা কোর্তা ও পাজামা পরতে হবে এবং মাথায় টুপি বা পাগড়ি বাঁধার নির্দেশ দেওয়া হয়েছে।

একাধিক সূত্রের বরাতে সোমবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

নিরাপত্তার খাতিরে নাম প্রকাশ করতে না চাওয়া কিছু ব্যক্তি জানান, আফগানিস্তানের পূণ্যের প্রচার এবং পাপের প্রতিরোধ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সোমবার দেশটির সব সরকারি দপ্তরের প্রধান ফটকে পাহারা দিয়েছে এবং নজর রেখেছে কর্মীরা নতুন নিয়ম ঠিকঠাক মত অনুসরণ করছে কিনা।

নতুন নির্দেশনায় সরকারি দপ্তরগুলোকে সঠিক সময়ে সব কর্মীদের নামাজ আদায়ের ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।

এবার আফগানিস্তানে সরকারি চাকরির ক্ষেত্রে পুরুষ কর্মীদের জন্য দাড়ি এবং মাথায় টুপি বাধ্যতামূলক করলো তালেবান সরকার। নতুন নিয়মে সরকারি কর্মীরা দাড়ি কামাতে পারবেন না। একইসঙ্গে সকলকে ঢিলেঢালা আফগানি লম্বা কোর্তা ও পাজামা পরতে এবং মাথায় টুপি বা পাগড়ি বাঁধার নির্দেশ দেওয়া হয়েছে।

একাধিক সূত্রের বরাতে সোমবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

নিরাপত্তার খাতিরে নাম প্রকাশ করতে না চাওয়া কিছু ব্যক্তি জানান, আফগানিস্তানের পূণ্যের প্রচার এবং পাপের প্রতিরোধ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সোমবার দেশটির সব সরকারি দপ্তরের প্রধান ফটকে পাহারা দিয়েছে এবং নজর রেখেছে কর্মীরা নতুন নিয়ম ঠিকঠাক মত অনুসরণ করছে কিনা।

নতুন নির্দেশনায় সরকারি দপ্তরগুলোকে সঠিক সময়ে সব কর্মীদের নামাজ আদায়ের ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।

তালেবান সরকার বলছে, কোনো সরকারি কর্মী যদি নির্দিষ্ট পোশাক না পরে তবে তারা কার্যালয়ে ঢুকতে পারবে না। এমনকি তাদের চাকরিচ্যুত করা হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। 

এদিকে শনিবার একই মন্ত্রণালয় পুরুষ সঙ্গী ছাড়া আফগান নারীদের সব ধরনের বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া মেয়েদের স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘গণমাধ্যমকর্মী বিল-২০২২’ জাতীয় সংসদে

আফগান সরকারের এসব সিদ্ধান্তের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার তালেবান কর্মকর্তাদের সাথে অর্থনৈতিক ইস্যুতে পূর্বপরিকল্পিত বৈঠক বাতিল করেছে। 

তালেবানরা বলছে, তারা ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসন আমলের মতো কোনো সিদ্ধান্ত নেবে না। উল্লেখ্য, ওই সময় আফগান নারীদের শিক্ষা, কাজে যেতে বাধা দেওয়া হতো। তবে বর্তমান আফগান সরকারও অতীতের পথে হাঁটছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।  


একাত্তর/আরবিএস  

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর