ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৪:০৭ পিএম

জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

বুধবার (৩০ মার্চ) সকালে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

তারা হলেন জসিম (৩০), দেলোয়ার (৩০), মামুন (৪০), জয়নাল (৩২), সাফিয়া (৬৫), সাহেদ (১৬), সিরাজ (৩৫) ও রুবেল (৩৬)। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

আখাউড়া থানার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কর্মকার জানান, চাঁন্দপুর গ্রামের বাসিন্দা রুবেলের চাচার একটি জমি নিয়ে একই গ্রামের জহিরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

আরও পড়ুন: ভাসানচরে পৌঁছেছে আরও ১৯৯৭ রোহিঙ্গা

এর জের ধরেই রুবেল ও জহিরের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


একাত্তর/এসজে

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর