জলদস্যু আতঙ্কে বরিশালের তরমুজ চাষীরা

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৮:৪৬ পিএম

ডাকাত আর জলদস্যুদের আতঙ্কে অতিষ্ঠ বরিশালের তরমুজ চাষীরা। তারা বলছেন, টানা আট বছর ধরে তেতুঁলিয়া নদী পথে ডাকাতির শিকার হচ্ছেন তারা। 

বিশেষ করে ভোলার খাসের হাট আর বাউফলের ধুলিয়া এলাকার পাঁচটি স্পটে ডাকাতি বেশি হচ্ছে। তাই এসব পথে নৌ পুলিশের টহল চেয়েছেন তারা। 

তিন দশক ধরে ভোলা আর পটুয়াখালী জেলার চাষীদের কাছে প্রধান অর্থকরি ফসল হয়ে উঠেছে তরমুজ। প্রতিবছর ফলনও ভালো হয়। 

তবে মৌসুমের শুরুতেই এই ফসল নিয়ে আতঙ্কে থাকেন চাষীরা। মোকামে নেয়ার সময় রাত হলেই ট্রলারে ডাকাতির ঘটনা বেড়ে যায়।

ট্রলার মালিকরা বলছেন, ভোলার খাসের হাট আর বাউফলের ধুলিয়া এলাকার পাঁচটি স্পটে ডাকাতি বেশি হয়। 

তরমুজের মৌসুমে ডাকাতি প্রবণ ওই এলাকায় জরুরি ভিত্তিতে পুলিশ ও কোস্টগার্ডের তৎপরতা বাড়ানো দরকার বলছেন ব্যবসায়ী নেতারা ।

এ বিষয়ে পুলিশ বলছে, চাষী এবং ব্যবসায়ীদের এই সমস্যা সমাধানে তারা চেষ্টা করে যাচ্ছেন। 

বরিশাল অঞ্চলে তিন জেলায় দেড়’শ কোটি টাকার তরমুজ বাণিজ্য হয়। আর এর সাথে জড়িত আছেন নব্বই হাজার তরমুজ চাষীসহ শ্রমিক ও ব্যবসায়ী মিলিয়ে প্রায় পাঁচ লাখ মানুষ।


পটুয়াখালীর বাউফলে সড়কের ওপর পড়ে থাকা পল্লী বিদ্যুতের বিপজ্জনক ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক সাধারণ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর...
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর