জামিনে বেরিয়ে ডাকাতি, মেঘনা নদীর ডাকাত আজিম গ্রেপ্তার

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:২৩ পিএম

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী অঞ্চলের অন্যতম ত্রাস ও কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারীকে (৩২) দুই সহযোগীসহ আবার গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের আস্তানা থেকে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ আট লাখ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (৬ জুন) বিকেলে জনতা বাজার সংলগ্ন মেঘনা নদী এলাকায় এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

পরে রোববার (৭ জুন) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কোস্ট গার্ড জানায়, শনিবার গোপন খবরে কোস্ট গার্ড স্টেশন রামগতির একটি দল জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানের সময় নদীপথ থেকে কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী এবং তার দুই সহযোগী মো. বশির (৪০) ও রাব্বীকে (১৬) আটক করা হয়। পরে কোস্ট গার্ডের জেরার মুখে তারা নিজেদের অপরাধ ও আস্তানার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আস্তানায় তল্লাশি চালিয়ে বন্দুক, গুলি ও ডাকাতির নগদ আট লাখ টাকা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার হওয়া আজিম ব্যাপারী মেঘনা নদী ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার জলদস্যুতার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। এর আগেও ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর আগ্নেয়াস্ত্রসহ কোস্ট গার্ডের হাতে ধরা পড়েছিলেন তিনি। জামিনে বেরিয়ে এসে তিনি আবারও নদীপথে ডাকাতি শুরু করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান বলেন, কোস্ট গার্ডের পক্ষ থেকে উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও নগদ টাকাসহ তিন আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছিলো। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর