মানিকগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরি

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০১:৩৪ পিএম

মানিকগঞ্জের ঘিওরে বড় ধুলন্ডী কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ মার্চ) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বড় ধুলন্ডী কবরস্থানে এ ঘটনা ঘটে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, রাতের আঁধারে কে বা কারা ধুলন্ডী কবর স্থান থেকে কঙ্কাল চুরি করেছে। স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে বেলা ১০টার দিকে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলার সিআইডি ও র‌্যাব সদস্যকে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: নামাজে যাওয়ার পথে হামলায় যুবকের মৃত্যু

তিনি আরো জানান, এই কবরস্থানে প্রায় ৫৩টি কবর আছে। এরমধ্যে ৯টি কবরের কঙ্কাল চুরি হয়েছে। কঙ্কাল চুরির ঘটনায় যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর