রমজানে স্কুল-কলেজে ক্লাসের সময়সূচি প্রকাশ

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১১:৪০ পিএম

আসন্ন রমজানে স্কুল-কলেজ খোলা রাখার নির্দেশ দিয়ে ক্লাসের সময় নির্ধারণ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৩১ মার্চ) মাউশির এক আদেশে এই সময়সূচি ঠিক করে দেওয়া হয়। এই সময়সূচি ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ রুটিন তৈরি করবে।

এক শিফটের শিক্ষা প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলবে। দুই শিফটের প্রতিষ্ঠানে প্রভাতি শিফটে সকাল সাড়ে ৮টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত এবং দিবা শিফটে সাড়ে ১১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ক্লাস হবে।

এক শিফটের শিক্ষা প্রতিষ্ঠানে দৈনিক  ৫টি ক্লাস এবং দুই শিফটের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন চারটি ক্লাস হবে।

চাঁদ দেখা সাপেক্ষে রোববার (৩ এপ্রিল) থেকে রোজা শুরু হতে পারে। করোনা মহামারিতে প্রায় দুই বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রমজানেও ক্লাস চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে সরকার।

মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে ২৪ রমজান পর্যন্ত ক্লাস চলবে। প্রাথমিক পর্যায়ে ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত। 

উল্লেখ্য, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত বছরের ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছিল। তবে সীমিত পরিসরে শুরু হয়ে আবার ক্লাস বন্ধ হয়ে যায় ২১ জানুয়ারি। 

ওমিক্রনের দাপটে এক মাস বন্ধ থাকার পর ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও পুরোদমে ক্লাস শুরু হয় ১৫ মার্চ থেকে।


একাত্তর/জো 

জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের কোডিং এবং প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করতে সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই ইন বাংলাদেশ-২০২৬’ ক্যাম্পেইন শুরু হয়েছে।
রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। 
দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।
পবিত্র রমজান উপলক্ষ্যে মঙ্গলবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় (ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর) পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর