নদী খননে পাওয়া গেলো দুইশ' বছরের জাহাজের ধ্বংসাবশেষ

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০৪:২৬ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ভৈরব নদ খননের সময় বের হলো এলো আনুমানিক দেড় থেকে দুইশ' বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ ও মৃত মানুষের হাড়। জাহাজের ধ্বংসাবশেষ ও মৃত মানুষের হাড় দেখতে সেখানে ভিড় করছেন এলাকার উৎসুক ও কৌতূহলী জনতা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) মাটি খননের সময় জাহাজের নোঙরসহ পাটাতন ও বিভিন্ন  ভাঙা অংশ ও মৃত মানুষের হাড় পাওয়া যায়।

স্থানীয়রা জানান, দামুড়হুদার সুবুলপুরে গত বছরের ১৯ ডিসেম্বর ভৈরব নদ খনন কাজের উদ্বোধন হয়। 

বৃহস্পতিবার মাঝরাতে নদ খননের এক পর্যায়ে কার্পাসডাঙ্গা-বাঘাডাঙ্গার নীল কুঠির নিচে মাটি কাটা ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের সময় ড্রেজার মেশিনের চালক ব্রিটিশদের পণ্যবাহী শত বছরের উপরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড় ড্রেজারে উঠে আসে। 

এ খবর শুক্রবার সকালে এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত উৎসুক ও কৌতূহলী জনতা সেখানে জাহাজটি দেখতে ভিড় জমান।  

খবর জানার পর দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। 

আরও পড়ুন: অভয়াশ্রমের খালে বিষ দিয়ে মাছ শিকার, ১২ জেলে আটক

ব্রিটিশ আমলে ভৈরব নদীর পাড়ে ব্রিটিশদের কুঠিবাড়ি ছিল এবং এটি ছিল নীলকরদের রাজধানী। সেকারণে এই বাণিজ্যকেন্দ্রে ব্রিটিশসহ তৎকালীন কলকাতার সাথে এই বঙ্গের ব্যবসায়ীদের যোগাযোগ ও মালামাল বহনে জাহাজ ও বড় বড় বজরা (নৌকা) আসা যাওয়া করতো। 

এলাকাবাসীর ধারণা, নদীখননে যেসব ধ্বংসাবশেষ পাওয়া গেছে হতে পারে সেগুলো সে সময়কার ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ। 


একাত্তর/এসজে

বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর