তিন পেলান্টিতেও কপাল পুড়লো লেভান্তের, হাসলো বার্সা

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০২:৫১ পিএম

লা লিগায় বার্সার বিপক্ষে তিনটি পেলান্টি পেয়েও কাজে লাগাতে পারেনি লেভান্তে। একটি পেলান্টি শট আটকে দিয়ে পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা বার্সেলোনা শেষ মুহূর্তে তুলে নেয় ৩-২ গোলের এক নাটকীয় জয়।

প্রথমার্ধ গোলশূন্য ম্যাটির প্রাণ ফেরে দ্বিতীয়ার্ধেই। শুরুতে নিজেদের ভুলে পিছিয়ে যায় বার্সা। লেভান্তে ডিফেন্ডার সনকে ফাউল করে বসেন দানি আলভেস। ৫২ মিনিটে স্পট কিক থেকে গোল করেন লুইস মোরালেস।

চার মিনিট পর আবারও পেনাল্টির সুবাদে নিজেদের এগিয়ে রাখার সুযোগ ছিল লেভান্তের। কিন্তু স্ট্রাইকার রজারের স্পট কিক দারুণ দক্ষতায় রুখে দিয়েছেন মার্ক আন্দ্রে টের স্টেগেন। তার পরেও একটা সময় শঙ্কায় পড়ে যেতে হয় ‍জাভির শিষ্যদের। ৫৯ মিনিটে আউবামেয়াং সমতা ফিরিয়েছিলেন। ৬৩ মিনিটে স্কোর ২-১’ও করেন গঞ্জালেস। কিন্তু ৮৩ মিনিটে ‍লেভান্তে তৃতীয় পেনাল্টিটি কাজে লাগালে স্কোর দাঁড়ায় ২-২! তখনও বার্সা সমর্থকরা ভাবতেই পারেনি কী ঘটতে চলেছে। 

আরও পড়ুন: ২৭ রানে তিন উইকেট খুইয়ে তৃতীয় দিন শেষ বাংলাদেশের

মুখ বুঁজে থাকা বার্সা শিবিরে শেষ মুহূর্তে হাসি ফোটান লুক ডি ইয়ং। যোগ করা সময়ে (৯০+২) মিনিটে জালে বল জড়ান আউবামেয়াংয়ের বদলি হয়ে নামা এই ডাচ ফরোয়ার্ড।

জয়ের ফলে ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আবার দুইয়ে উঠে গেছে বার্সা। এক ম্যাচ বেশি খেলা সেভিয়া ৬০ পয়েন্ট নিয়ে নেমে গেছে তিনে।


একাত্তর/এসি

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর ঠিক আগের মুহূর্তে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের বড় জয় দিয়ে মাঠের লড়াইয়ের দারুণ প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের সেই দাপুটে জয়...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর