ইউক্রেনের অর্থনীতি ৪৫ শতাংশ সংকোচনের পূর্বাভাস বিশ্বব্যাংকের

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৬:০২ পিএম

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের প্রভাবে চলতি বছর অবরুদ্ধ ইউক্রেনের অর্থনীতি প্রায় অর্ধেকে নেমে আসবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। 

রোববার (১০ এপ্রিল) বিশ্বব্যাংক প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে সংস্থাটি এই পূর্বাভাস দিয়েছে যে, চলতি বছর ইউক্রেনের মোট দেশজ উৎপাদন বা জিডিপি গত বছরের তুলনায় ৪৫.১ শতাংশ সংকুচিত হবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রুশ আক্রমণ ইউক্রেনের অর্থনীতিতে একটি ব্যাপক ধাক্কা দেয়ার পাশাপাশি এর অবকাঠামোর বড় ধরনের ক্ষতি করেছে। 

বিশ্বব্যাংকের ভাষ্যানুযায়ী, অবিলম্বে ইউক্রেনের ব্যাপক আর্থিক সহায়তার প্রয়োজন।

আরও পড়ুন: ট্রেনের সঙ্গে রিকশার ধাক্কা, এক পরিবারের তিনজন নিহত

অন্যদিকে, নজিরবিহীন নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ায় রাশিয়ার অর্থনীতিও চলতি বছর ১১.২ শতাংশ সংকুচিত হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। 

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রতিবেশী দেশ বেলারুশ, কিরগিজ রিপাবলিক এবং মলদোভার জন্যও নেতিবাচক প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে।

বিশ্বব্যাংক সতর্ক করছে যে, এই যুদ্ধ তীব্র বৈশ্বিক মন্দা, মুদ্রাস্ফীতি, ঋণ বৃদ্ধি এবং দারিদ্র্যের মাত্রা বাড়ার ক্রমবর্ধমান উদ্বেগ তৈরি করেছে।


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর