আফ্রিকার স্পিনে আবারও চোখে সর্ষে ফুল দেখলো টাইগাররা

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৫:৫৯ পিএম

‘যেন সিরিজের প্রথম টেস্টের পুনরাবৃত্তি ঘটতে চলেছে’ এমন আশঙ্কায় দুরুদুরু কাঁপছিল টাইগার ফ্যানদের বুক। শেষমেষ তারা আবারও দেখেলো হতশ্রী ব্যাটিং। এ যেন আফ্রিকার স্পিনে চোখে সর্ষে ফুল দেখা টাইগার ব্যাটিং লাইনআপ।

কিন্তু আফ্রিকার হয়ে সেই নায়ক আরও একবার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। সবচেয়ে বড়ো সংস্করণের ক্রিকেটকে তিনি সবচেয়ে ছোট সংস্করণেরও কম সময়ে ইতি টেনে দিলেন। আর তার পাশে ছিল সিমন হার্মারের হ্যামারিং।

ব্যাটিং ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় টেস্টটিও বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৪১৩ রানের লক্ষে খেলতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ৮০ রানে।

রোববার শেষ বিকেলে মাত্র ২৭ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ (সোমবার) ম্যাচের চতুর্থ দিন মাত্র ৫৮ মিনিট ও ১৪ দশমিক দুই ওভারে বাকি সাত উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল। প্রথম টেস্টে ২২০ রানের পর এই ম্যাচে ৩৩২ রানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

আরও পড়ুন: তিন পেলান্টিতেও কপাল পুড়লো লেভান্তের, হাসলো বার্সা

ডারবানের কিংসমিডে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই সাত উইকেট নিয়ে বাংলাদেশকে ৫৩ রানে অলআউট করে দিয়েছিলেন কেশভ মহারাজ। ধারাবাহিকতা ধরে রাখলেন গেবেগার সেইন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্টে। এবারও সাত উইকেট নিয়েছেন মহারাজ, মাত্র ৪০ রান খরচায়।

দ্বিতীয় টেস্টে প্লেয়ার অব দ্য মাচ হয়েছেন কেশব মহারাজ এবং দুই টেস্ট সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজও হয়েছেন তিনি।


একাত্তর/এসি

ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর