ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৯:৪৮ পিএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও অর্থমন্ত্রী রিসি সুনাককে করোনা বিধি-নিষেধ ভঙ্গ করে পার্টি করায় জরিমানা করার কথা জানিয়েছে পুলিশ। 

তাদের দুইজনের সঙ্গে বরিস জনসনের স্ত্রী ক্যারি জনসনকেও জরিমানা করা হয়েছে।

কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মেট্রো পুলিশের কাছ থেকে জরিমানার বিষয়ে নোটিশ পেয়েছেন এ তিনজন। 

তবে তাদের মুখপাত্ররা জানিয়েছেন, ঠিক কোন কারণে তাদের জরিমানা করা হয়েছে সেটি পরিস্কার করে জানানো হয়নি। 

তারা তিনজন ২০২০ সালের জুন মাসে প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন। সেই পার্টির বিষয়টি সামনে চলে আসে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী, তার স্ত্রী ও অর্থমন্ত্রী সবাই করোনার বিধি-নিষেধ অমান্য করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মদের পার্টি করেছিলেন।

২০২০ সালের জুন মাসে যুক্তরাজ্যে সাধারণ মানুষের চলাচলের ওপরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ওই সময় নিয়ম এতটাই কড়াকড়ি ছিল যে, মৃত আত্মীয়কেও দেখতে যাওয়ার সুযোগ ছিল না।

সেখানে নিয়ম ভঙ্গ করে প্রধানমন্ত্রী তার জন্মদিন উদযাপন করেছিলেন। 


একাত্তর/এআর


যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
অবশেষে প্রেম পেলো পূর্ণতা! শনিবার এক জমকালো কিন্তু একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে প্রেমিকা জোডি হেডেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর