ভোলার মনপুরায় পুকুরে সাঁতার শিখতে গিয়ে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার হাজির হাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মো. রফিজল ইসলামের মেয়ে লিয়া (১০) ও একই এলাকার মো. মন্তাজ উদ্দিনের ছেলে মো. আদর (৬)। তারা দুইজন চাচাতো ভাই-বোন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সকালের খাবার খেয়ে লিয়া ও আদর সাঁতার শিখতে ঘরের পাশের একটি পুকুরের যায়। এসময় তাদের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। পরে ঘরের কাজ শেষ করে শিশুদের খোঁজে পুকুরে গেলে তিনি তাদের দেখতে না পেয়ে স্থানীয়দের সহযোগিতা নেয়। এরপর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার হয়।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাইম হাসনাত জানান, হাসপাতালে আসার আগেই শিশুদের মৃত্যু হয়েছে। সম্ভবত শিশুদের পানিতেই মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: করোনায় আজও কারো মৃত্যু হয়নি, শনাক্তের হার কমেছে
মরপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহমেদ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই।
একাত্তর/আরএ
