পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেনীর ঠিকাদার শিবু লাল দাসকে অপহরণ ও মুক্তিপন দাবির ঘটনায় জেলা স্বেচ্ছা সেবক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পারভেজসহ ৬ জনকে পটুয়াখালীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য নিশ্চত করেন।
এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের জানান, অপহরণের ঘটনার মাষ্টারমাইন্ড দুধর্ষ অপরাধী ল্যংড়া মামুন সহ ৩ জনকে শনাক্ত করা হয়েছে। তারা দেশের বিভিন্ন এলাকায় পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া এ ঘটনায় আরো যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন অপহরণের ঘটনায় যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেয়া হবেনা। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার (১১ এপ্রিল) রাতে গলাচিপা উপজেলার হরিদেবপুর থেকে বাসায় ফেরার পথে নিজের ব্যবহৃত গাড়ির ড্রাইভারসহ অপহৃত হন ব্যবসায়ী শিবু লাল দাস। রাতে তার স্ত্রীর মোবাইল ফোনে কল করে ২০ কোটি টাকা মুক্তিপন দাবি করা হয়। অপহরনের ২৪ ঘন্টা পর মঙ্গল বার রাতে শহরের কাজী পাড়াস্থ শপিং মল এসপি কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে বস্তা বন্দী অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিবুলাল দাসের ছেলে বুদ্ধদেব দাস পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
একাত্তর/এসএ
