দৌলতদিয়া-পাটুরিয়ায় সাতদিন চলবে না পণ্যবাহী ট্রাক

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৪:৫৮ পিএম

ঈদের আগে ও পরে  তিনদিন তিনদিন করে মোট ৭ দিন পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পণ্যবাহি ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক।

সোমবার ( ১৮ এপ্রিল ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের সুষ্টু ব্যবস্থাপনা ও যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে এক সমন্বয় সভায় তিনি এ সিদ্ধান্ত জানান। 

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে স্বাভাবিক সময়ে হাজার হাজার যানবাহন পারাপার করা হলেও ঈদে তা বেরে দাড়ায় কয়েক গুনে। আর এ বছর শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটে পদ্মা সেতুর নিরাপত্তার কথা ভেবে রাতের বেলায় বন্ধ থাকতে পারে ফেরি। যে কারণে এই নৌরুটে বাড়তি চাপ পরবে বলে জানান ঘাট তিনি। বাড়তি চাপ সামাল দিতে সব ধরনের প্রস্তুতি থাকবে বলে আশা করেন তিনি। এছাড়াও ঈদের আগে ৩ দিন, ঈদের দিন ও ঈদের পরে ৩ দিন পন্যবাহি ট্রাক চলাচল বন্ধ থাকবে। শুধু যাত্রিবাহি যানবাহনের সাথে পচনশীল পন্যবাহি ট্রাক পারাপার করা হবে। 

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ও স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার দিতে প্রস্তুতি চলছে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। ফেরি বাড়ানোর পাশাপাশি ঘাট মেরামতের কাজ করছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এমনকি ঘাট এলাকায় যাত্রি হয়রানি ও চাদাবাজি বন্ধে সকলকে নীজ নীজ দ্বায়িত্ব পালনের আহব্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

সভায় বিআইডল্বিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, বর্তমানে এই নৌরুটে ১৯ টি ফেরি চলাচল করছে। ঈদ উপলক্ষে এক সপ্তাহের মধ্যে বহরে আরো ২ টি ফেরি যুক্ত হবে। ২১ টি ফেরি নিয়মিতভাবে চলাচল করলে পারাপারে তেমন একটা ভোগান্তি থাকবে না।

image


আরিচা নৌ বন্দরের পোর্ট অফিসার মোঃ শাহ আলম মিয়া বলেন,দৌলতদিয়া পাটুরিয়া ও দৌলতদিয়া কাজির হাট নৌরুটে চলবে ৩৪ টি লঞ্চ ও ৬৫ টি স্প্রীড বোর্ড। যাত্রি পারাপার করায় প্রস্তুত রাখা হয়েছে দৌলতদিয়ায় ৫ টি ও পাটুরিয়ায় ৫ টি ফেরি ঘাট।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন ) মোঃ সালাহউদ্দিন বলেন, ঘাট এলাকায় চাদাবাজি বন্ধে পোশাকে ও সিভিল ড্রেসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অন্ধকার এলাকাগুলোতে লাইটিং করা ও ফেরি সঠিকভাবে পরিচালিত হলে ঈদযাত্রায় কোন ভোগান্তি হবেনা বলেও জানান তিনি। 

আর রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, দৌলতদিয়া ঘাটটি যেহেতু রাজবাড়ীতে অবস্থিত তাই এই ঘাটের ভালো মন্দ আমাদের সাথে জরিত। ঘাটে কোন প্রকার অনিয়ম মেনে নেওয়া হবে না। ঘাটের সাথে জরিত বিআইডব্লিউটিসি বিআইডব্লিউটি’এ, সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সকলে মিলে সমন্বয় করে কাজ করলে ঘাটে বিশৃঙ্খলা থাকবে না। এতে আমাদের জেলার মান বাড়বে। 


একাত্তর/এসএ

সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
‎প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
আবারও জলে ভাসবে শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ। আসছে নভেম্বরের ১৫ থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা-বরিশাল নৌরুটে পুনরায় চলাচল শুরু করবে এই স্টিমারটি।
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর