মোংলায় বিবস্ত্র করে দুই ভাইকে নির্যাতন, গ্রেপ্তার চার

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৪:৫৭ পিএম

বাগেরহাটের মোংলায় বিবস্ত্র করে দুই ভাইকে নির্যাতন ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ইউপি মেম্বার সুলতান হাওলাদারসহ (৫০) চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব খুলনার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা সদরের ষাটগম্বুজ মসজিদ এলাকা থেকে এই চার আসামিকে গ্রেপ্তার করে। সোমবার সকালে র‌্যাব- ৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত অপর তিনজন হলেন মামলার অপর আসামি খোকন ঘোষাল (৩০), বেল্লাল খাঁ (৪৫) ও মো. নিয়ামুল ব্যাপারী (৩০)। তাদের সকলের বাড়ি মোংলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর ও কালিকাবাড়ী এলাকায়। 

র‌্যাব জানায়, গত শনিবার সকালে মোংলা পৌর শহরের বাংলাদেশ হোটেলের সামনে থেকে বিনোদ সরকারকে তুলে নেয় মেম্বার সুলতান ও তার দুই ছেলেসহ অন্য সহযোগীরা। পরে সিঙ্গাপুর মার্কেটে ও কানাইনগরের গুচ্ছগ্রামে নিয়ে বিনোদ ও বিপ্লবকে বিবস্ত্র করে দফায় দফায় নির্যাতন চালায় মেম্বার গং। এ ঘটনায় শনিবার রাতে থানায় নির্যাতিতদের ভাই কুমুদ সরকার বাদি হয়ে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সুলতান হাওলাদার ও তার ছেলে জাকির হাওলাদার, কালাম হাওলাদারসহ ১৪ জনকে আসামি করে ৫০ হাজার টাকার মালামাল লুটসহ হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: ইউপি সদস্যের বিরুদ্ধে দুই ভাইকে মারধরের অভিযোগ

মামলা দায়েরের পর রোববার সন্ধ্যায় র‌্যাব-৬ বাগেরহাট সদরের ষাটগম্বুজ মসজিদ এলাকা থেকে প্রধান আসামি মেম্বার সুলতান হাওলাদারসহ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদেরকে মোংলা থানায় হস্তান্তর করেছে র‌্যাব। 

সোমবার সকালে তাদেরকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। এর আগে রোববার সকালে মেম্বার পুত্র জাকিরকে আটক করে পুলিশ। 


একাত্তর/আরবিএস   

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর