ঈদযাত্রায় ভোগান্তির আরেক নাম হতে পারে মানিকগঞ্জ

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৬:৫৮ পিএম

ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জ অংশে উন্নয়ন কাজ চলায় যানবাহনের অতিরিক্ত চাপে ঈদ যাত্রায় এবার যানজট ও যাত্রী ভোগান্তির আশংকা জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, ২০ রোজার মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে।

ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জ অংশের ২৮ কিলোমিটার এলাকায় কমপক্ষে ১০টি জায়গায় চলছে রাস্তা চওড়া ও উন্নয়ন কাজ। মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডসহ ওইসব এলাকায় ডিভাইডার তৈরির কাজের জন্য প্রতিদিনই ব্যাহত হচ্ছে যানচলাচল।

পরিবহন শ্রমিকরা বলছেন, কাজের কারণে এখনই সড়কে বেশ কয়েকটি জায়গায় যানজট তৈরি হচ্ছে। এ অবস্থায় থাকলে ঈদের সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় যাতায়াতকারী যানবাহনের চাপে ভোগান্তি বাড়বে।

এনিয়ে ক্যামেরায় কোন কথা বলতে চাননি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। তবে তারা জানিয়েছেন, কাজ দ্রুত গতিতে চলছে ২০ রোজার মধ্যেই শেষ হয়ে যাবে।

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়ায় সাতদিন চলবে না পণ্যবাহী ট্রাক

আর পুলিশ সুপার জানিয়েছেন, ভোগান্তি কমাতে মানিকগঞ্জ অংশের বারবারিয়া থেকে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।

নবীনগর থেকে নয়াহাট ও পাটুরিয়া ঘাট এলাকার রাস্তা প্রশস্তকরণসহ বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় ডেডিকেটেড সার্ভিস লেন ও বাস-বে নির্মাণের কাজ হাতে নেয় সড়ক বিভাগ।

গত ২০২১ সালের দিকে এ উন্নয়ন কাজটি শুরু হয়। মহাসড়কের এ কাজটি বেশ কিছু স্থানে এখনো চলমান রয়েছে। এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় ৮০ ভাগ কাজ।


একাত্তর/আরবিএস  

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর