পুতিনের দুই কন্যার উপর এবার কানাডার নিষেধাজ্ঞা

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৮:৪১ পিএম

এবার পুতিনের দুই মেয়ে কাতেরিনা তিখোনোভা ও মারিয়া ভরোন্তসোভার বিরুদ্ধেনিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। একই সঙ্গে দেশটি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভেরস্ত্রীর ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইউক্রেন সামরিক অভিযানের কারণে কানাডা ভ্লাদিমির পুতিনের দুই মেয়েসহঘনিষ্ঠ ১৪ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা জারি করে জাস্ট্রিন ট্রুডোরসরকার।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ারআগ্রাসনের কারণে আমরা আমাদের মিত্রদের সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞা অব্যাহত রাখবো।

রাশিয়ার কার্যকলাপের হিসাব দিতে হবে এবং তাদের অপরাধের জন্য জবাবদিহিতারআওতায় আনারও কথা বলেন তিনি।

আরও পড়ুন: ইউরোপের আরো ৩১ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ রাশিয়ার

এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহে পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপকরে যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাজ্যও অবরোধ আরোপ করে তাদের ওপর।

মারিয়া পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত প্রোগ্রামগুলোরনেতৃত্ব দেন। অন্যদিকে, আরেক কন্যা মস্কো স্টেট ইউনিভার্সিটিতে পাবলিক ফান্ডের প্রোজেক্টেকাজ করেন।

দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা রুশ প্রেসিডেন্ট পরিবার নিয়ে খোলামেলা আলোচনাকরতে অভ্যস্ত নন। সাংবাদিকরা প্রশ্ন করলে পরিবারের বিষয়টি সব সময় এড়িয়ে যান পুতিন।


একাত্তর/আরবিএস  

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর