রাশিয়া থেকে ইউরোপের আরো ৩১ কূটনীতিক বহিষ্কার

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০২:০৪ পিএম

রাশিয়ার সঙ্গে পশ্চিম ইউরোপের কূটনৈতিক টানাপোড়ন চলছেই। এরিই অংশ হিসাবে আরও তিন দেশের ৩১ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলোর রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপে ইউরোপীয় কূটনীতিকদের বহিষ্কার করল মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেদারল্যান্ডসের ১৫ কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করে তাদের দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে।

গত মাসে রাশিয়ার ২১ কূটনীতিককে বহিষ্কারের প্রতিক্রিয়ায় মস্কোতে বেলজিয়াম দূতাবাসের কর্মীদের বহিষ্কার করে তাদেরও দুই সপ্তাহের সময় দিয়েছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পরই বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এএফপিকে বলা হয়, রাশিয়ায় তাদের ১২ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া একই দিনে ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়ার চার কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে আগামী রোববারের মধ্যে তাদের রাশিয়া ছাড়তে বলেছে মস্কো।

আরও পড়ুন: ইউক্রেনের হাতে উন্নত অস্ত্র থাকলে যুদ্ধ আগেই শেষ হতো: জেলেনস্কি

স্নায়ুযুদ্ধের পর থেকে রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে নিরপেক্ষ সম্পর্ক বজায় ছিল। এ ঘোষণার মাধ্যমে দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে।

অন্যদিকে, রাশিয়ার সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অন্যায় ও ভিত্তিহীন’ অভিহিত করে বেলজিয়াম বলেছে, মস্কোর এমন পদক্ষেপে রাশিয়ার আন্তর্জাতিক কূটনৈতিক বিচ্ছিন্নতা বাড়বে।


একাত্তর/আরএ

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর