ছয় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৭:৩১ পিএম

রাজবাড়ী জেলার পাংশা ও সদর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিাবার ( ২১ এপ্রিল ) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সোয়া বারটার সময় পাংশা উপজেলার গড়াই নদীর বেড়িবাঁধের ওপর কাচা রাস্তায় অভিযান পরিচালনা করে তারা। 

এসময় ঝিনাইদহের শৈলকুপা এলাকার মোঃ আব্দুল ওহাব মোল্লার মোঃ ফারুখ বিশ্বাসকে আটক করে তাদের সাথে থাকা ৬০ হাজার টাকা বাজার মুল্যের দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

অপরদিকে দুপুরে দেড়টার সময় রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় ছবুর সরদারের ইটভাটার পাশে ইসলাম মন্ডলের মুদি দোকানে সামনে অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার নাজমুল হাসানকে আটক করা হয়। জব্দ করা হয় তার সাথে থকা চার কেজি গাঁজা। যার বাজার মূল্য ১ লক্ষ্য ২০ হাজার টাকা।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) প্রান বন্ধু কৃঞ্চ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পাংশা মডেল থানা ও রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

 

একাত্তর/এসএ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর