শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১০:০১ এএম

নওগাঁর মান্দায় সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকায় শনিবার (২৩ এপ্রিল) রাতেই প্রতিবেশী অভিযুক্ত জুয়েল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এর আগে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীরামপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে শিশুটি তার মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন। শিশুটি স্থানীয় বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয় ইউপি সদস্য হারুন-অর-রশীদ জানান, ওই শিশুর পাশের বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল। গ্রামের লোকজন মিলাদের আয়োজনে ব্যস্ত ছিলেন। 

হঠাৎ করেই বিকেল ৪টা থেকে শিশুটি নিখোঁজ হয়। তাকে মিলাদ বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। 

ইফতারের আগ মুহূর্তে শিশুটির বাড়ির কিছু দূরে এক ব্যক্তির বাঁশঝাড়ের আবর্জনা দিয়ে ঢেকে রাখা শিশুটির বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর থানা পুলিশে সংবাদ দেওয়া হয়। 

তিনি আরও জানান, শিশুটির পরনে কোনো কাপড় ছিল না। মুখে ন্যাকড়া ঢোকানো ছিল। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 

আরও পড়ুন: রানা প্লাজা ট্র্যাজেডির ৯ বছর, এখনো ক্ষতিপূরণ পাননি আহতরা

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করেছে। মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, থানায় মামলা দায়ের করা হলে ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত প্রতিবেশী জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করেছে।


একাত্তর/এসজে

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর