নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে আগুন, শতাধিক নিহত

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০১:১৩ পিএম

নাইজেরিয়ার রিভার্স রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে অগ্নিকান্ডের ফলে ঘটা বিস্ফোরণে নিহত হয়েছেন শতাধিক ব্যক্তি। 

শনিবার (২৩ এপ্রিল) রাজ্যটির পেট্রোলিয়াম সম্পদ–বিষয়ক কমিশনার গুডলাক ওপিয়াহ বলেন, অবৈধ একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আগুনে এসব মানুষের শরীর এমনভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা পর্যন্ত কঠিন হয়ে পড়েছে।

জানা গেছে, নাইজেরিয়ার রিভার্স রাজ্যে তেলসমৃদ্ধ হলেও বেকারত্ব ও দারিদ্র্য কবলিত। এ অঞ্চলে অবৈধভাবে তেল পরিশোধন আকর্ষণীয় একটি ব্যবসা। কিন্তু এতে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। সেখানে প্রায়ই তেল কোম্পানিগুলোর বৈধ পাইপলাইন থেকে তেল চুরি করে তা অবৈধভাবে তৈরি অস্থায়ী ট্যাংকে নিয়ে পরিশোধনের পর জ্বালানি হিসেবে বিক্রি করা হয়।

পরিবেশবাদী সংগঠন ইয়ুথ অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার বলেছে, বিস্ফোরণের সময় সেখানে অবৈধ তেল কেনার জন্য দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও পুড়ে গেছে। 

আল-জাজিরা প্রতিনিধি ফিদেলিস এমবাহ জানান, দক্ষিণ নাইজেরিয়ার আশপাশে এরকম আরও কয়েক ডজন অবৈধ তেল শোধনাগার ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে রিভার্স রাজ্যে এরকম একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটে। অবৈধ শোধনাগার ঠেকাতে স্থানীয় কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারিতে অভিযান শুরু করলেও তাতে খুব একটা সফলতা আসেনি।


একাত্তর/জো 

আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার প্রার্থনার সময় একটি মসজিদে হামলা চালিয়ে বেশ কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। সহিংস অপরাধী চক্রের উপদ্রবে জর্জরিত এই অঞ্চলে...
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি গ্রামে মধ্যরাতে চালানো এক অতর্কিত হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রতিনিধি ও বাসিন্দারা মঙ্গলবার এই মর্মান্তিক তথ্য নিশ্চিত...
সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্যাটেলাইটে ধারণ করা ছবি বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর