বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১০:০৭ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নয়াদিল্লি সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করতে বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্ক। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ২টা ১০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে তার পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে বাসস।

আজ বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। এরপর বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী ফরেন সার্ভিস একাডেমিতে জয়শঙ্করের সম্মানে ইফতার এবং নৈশভোজের আয়োজন করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণায় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরকে দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের পরিপ্রেক্ষিতে উভয় দেশের মধ্যে ঘন ঘন দ্বিপক্ষীয় উচ্চ-পর্যায়ের সফর বিনিময় হিসেবে দেখা হচ্ছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফর করেন।

আরও পড়ুন: পোল্যান্ড-বুলগেরিয়ায় স্থায়ীভাবে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন, জয়শঙ্কর কিছু ভালো খবর নিয়ে আসতে পারেন... তিনি আমাদের সারপ্রাইজ দেবেন।

মোমেন বলেন, তিনি তার ভারতীয় প্রতিপক্ষের সফরে খুশি কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি ‘মধুর’ সম্পর্ক বিরাজ করছে। তিনি বলেন, আমরা সবসময় তাকে (জয়শঙ্কর) এখানে স্বাগত জানাই।

সফরকালে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) সপ্তম বৈঠকের তারিখ ঠিক করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর