পাংশায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একজনের মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০১:০০ পিএম

রাজবাড়ীর পাংশায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মাহাবুবুর রহমান (৩৬) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহাবুবুর রহমান সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

পাংশা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, কুষ্টিয়াগামী তরমুজবাহী একটি ট্রাক রাস্তার বাঁক অতিক্রমকালে রাজবাড়ীমুখী প্রাইভেটকারটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার দুপাশে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। 

ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি। 

সংবাদ পেয়ে পাংশা মডেল থানা ও পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 


একাত্তর/জো 

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর