এ যেন বন্যপ্রাণী আর মানুষের মিলন-মেলা

আপডেট : ০৩ মে ২০২২, ০৯:৫৪ পিএম

ঈদের দিন উপচেপড়া ভীড় ছিলো জাতীয় চিড়িয়াখানায়। পরিবার-পরিজন আর শিশু সন্তান নিয়ে, দূরদূরন্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো হন চিড়িয়াখানায়। দর্শনার্থীরা বলেন, নতুন নতুন প্রাণী আর চিড়িয়াখানার সৌন্দর্য্যবর্ণন দেখে মুগ্ধ তারা। তবে প্রবেশমূল্য ৫০ টাকা, একটু বেশি বললেন অনেকেই। 

মঙ্গলবার (৩ মে) ঈদের দিন দুপুরের পর চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় বাড়তে থাকে। শিশু থেকে বয়োবৃদ্ধ সব বয়সী মানুষের আগমনে মুখরিত হয়ে উঠে চিড়িয়াখানা। সন্তানকে বাঘ-সিংহ-বানর-ময়ুর আর হরিণ দেখাতে জাতীয় চিড়িয়াথানায় ভিড় করেন অভিভাবরকা। 

image


সরেজমিন, সকালে একটু ভিড় কম থাকলেও, দুপুরের পর থেকে জনসমুদ্রে পরিণত হয় চিড়িয়াখানা। তবে ছবির প্রাণীকে বাস্তবে দেখে মহাখুশি শিশুরা। 

কয়েকজন অভিভাবক জানান, তাদের অনুভূতিটা ভিন্ন। সন্তানদের বণ্যপ্রাণী দেখাতে পেরে তারা খুশি। সেই সঙ্গে চিড়িয়াখানার পরিবেশ আর নতুন করে সৌন্দর্যবর্ধনের কাজ দেখে ধন্যবাদ জানান কর্তৃপক্ষকে। তবে প্রবেশমূল্য ৫০ টাকা একটু বেশি বলে মন্তব্য করেন কেউ কেউ। 

আরও পড়ুন: আন্দোৎসবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

image


চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সাধারণত প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার দর্শনার্থী ভিড় করে থাকেন। কিন্তু ছুটির দিনগুলোতে সংখ্যাটা ৫০ হাজার ছাড়িয়ে যায়। আর ঈদের ছুটিতে ৮০ হাজার থেকে এক লাখ মানুষের সমাগম হয় জাতীয় চিড়িয়াখানায়।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর