নিলামে বিশ্বরেকর্ড ম্যারাডোনার 'হ্যান্ড অফ গডে'র জার্সির

আপডেট : ০৫ মে ২০২২, ০১:৩১ পিএম

নিলামে বিশ্বরেকর্ড গড়ে বিক্রি হয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সেই জার্সি। শুধু কোনো ফুটবলারের জার্সি হিসেবেই নয়, ক্রীড়া জগতে এর আগে এত দামে আর কারও জার্সি বিক্রি হয়নি বলে জানা গেছে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে। এদিকে তুরস্কের আন্দুলো এজেন্সি জানিয়েছে, ম্যারাডোনার জার্সিটি বিক্রি হয়েছে ৯.৩ মিলিয়ন ইউএস ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি ৪৭ লাখ টাকা। 

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করেছিলেন ম্যারাডোনা, যা 'হ্যান্ড অব গড' ও 'গোল অব দ্য সেঞ্চুরি' নামে স্বর্ণাক্ষরে লিখিত। 

বহুল আলোচিত-সমালোচিত গোল দুটি করার ম্যাচে ম্যারাডোনা যে জার্সিটি পড়েন সেটিই বিক্রি হয়েছে রেকর্ড দামে।

যদিও মারাডোনার মেয়ে দালমার দাবি, এটি তার বাবার সেই বিখ্যাত দুই গোলের সময় পরা জার্সি নয়। নিলামে তোলা জার্সিটি পরে দিয়েগো খেলেন প্রথমার্ধে। আর গোল দুটি হয় দ্বিতীয়ার্ধে। 

তবে নিলামকারী প্রতিষ্ঠান জানায়, তারা বৈজ্ঞানিক গবেষণা করে নিশ্চিত হয়েছেন যে, দ্বিতীয়ার্ধে ম্যারাডোনা দুই গোল করার সময় এই জার্সিই পরা ছিলেন।

লন্ডনে ম্যারাডোনা জার্সিটি নিলামে তুলেছিল নিলামকারী প্রতিষ্ঠান সাদারবিস। ঘোষণা অনুযায়ী বুধবার ছিল বিডিংয়ের শেষ দিন। 

জার্সির নিলামে পেলেকেও ছাড়িয়ে অনেক দূর গেলেন ম্যারাডোনা। ফুটবলারদের মাঝে এতদিন পেলের জার্সির দাম ছিল সবচেয়ে বেশি। 

১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল-চেকোস্লোভাকিয়া ফাইনাল ম্যাচে পেলের পরিধান করা জার্সিটি নিলামে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি হয়েছিল।

শুধু পেলেই নয়; বেসবল কিংবদন্তি বেব রুথকেও অনেক পেছনে ফেললেন প্রয়াত ম্যারাডোনা। 

নিউইয়র্ক ইয়াঙ্কিসে খেলার সময় রুথ যে জার্সিটি পরতেন, সেটি পরবর্তীতে ৫৬ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

যা ছিল এতদিন পর্যন্ত সব খেলা মিলিয়ে সবচেয়ে দামি জার্সির রেকর্ড। তবে ম্যারাডোনার জার্সি কে কিনেছেন তা জানায়নি নিলামকারী প্রতিষ্ঠান।


একাত্তর/এসএ

ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
আর মাত্র কয়েকটা দিন, রোববার বোস্টনে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের ঐতিহাসিক অভিযান শুরু করতে যাচ্ছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতি। কিন্তু মূল মাঠে বল গড়ানোর আগেই বিশ্ব ফুটবলের...
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, আর ঠিক এই মুহূর্তেই ব্রাজিলের ফুটবল আকাশে এক নতুন বিতর্কের ঘনঘটা! সেলেসাওদের ঐতিহাসিক ও আইকনিক ‘১০ নম্বর’ জার্সিটি এখন সে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম বড়...
ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে নানা রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে ইরান জাতীয় ফুটবল দল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও আমেরিকার মধ্যে চলা সংঘাতের জেরে দলটির অংশগ্রহণ নিয়ে...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর