বিশ্বকাপের ধুম প্রস্তুতিতে ইরান, উন্মোচিত হচ্ছে নতুন জার্সি

আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:৫৭ পিএম

ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে নানা রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে ইরান জাতীয় ফুটবল দল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও আমেরিকার মধ্যে চলা সংঘাতের জেরে দলটির অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিলেও, সম্প্রতি ফিফা ও দুই দেশের শীর্ষ পর্যায়ের গ্রিন সিগন্যালের পর এখন মাঠের লড়াইয়ে নামতে মরিয়া 'টিম মেল্লি'।

সোমবার ইরানের জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বেশ কিছু ভিডিও ও ছবিতে দেখা গেছে, খেলোয়াড়রা বিশ্বকাপের নতুন হোম কিট বা জার্সি পরে ফটোশুটে অংশ নিচ্ছেন। বর্তমানে দলটি একটি অপ্রকাশিত স্থানে নিবিড় প্রশিক্ষণে ব্যস্ত রয়েছে।


ফেব্রুয়ারি মাসে সংঘাত শুরু হওয়ার পর ইরানের অংশগ্রহণ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশেষ করে আয়োজক দেশ হিসেবে আমেরিকার ভূমিকা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নেতিবাচক ইঙ্গিতের পর বিষয়টি জটিল রূপ নেয়।

তবে গত বৃহস্পতিবার কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো জানিয়ে দিয়েছেন, ইরান অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে এবং তারা তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই খেলবে। পরবর্তীতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্পও নমনীয় সুর প্রকাশ করে বলেন, যদি জিয়ানি (ইনফান্তিনো) বলে থাকেন, তবে আমার কোনো আপত্তি নেই। ওদের খেলতে দিন।


ইরানের সহকারী কোচ সাঈদ আলহুই জানিয়েছেন, দলটির প্রস্তুতির প্রথম ধাপ বুধবার একটি অভ্যন্তরীণ প্রীতি ম্যাচের মাধ্যমে শেষ হবে। এই ম্যাচটি আন্তর্জাতিক রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তির সহায়তায় ঠিক বিশ্বকাপের আদলেই আয়োজন করা হয়েছে।

এরপর আগামী সোমবার দলটি তুরস্কে পাড়ি জমাবে। সেখানে তারা তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে, যার মধ্যে একটি ম্যাচ হবে একটি শক্তিশালী আফ্রিকান দলের বিপক্ষে। জুন মাসে চূড়ান্ত লড়াইয়ের উদ্দেশ্যে তারা তুরষ্ক থেকে সরাসরি আমেরিকায় পৌঁছাবে।


বিশ্বকাপে গ্রুপ 'জি'-তে থাকা ইরান তাদের যাত্রা শুরু করবে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ জুন একই স্টেডিয়ামে তারা শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হবে। গ্রপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে লড়বে টিম মেল্লি।

বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে বড় একটি দুঃসংবাদ পেয়েছে ইরান শিবির। দলের গুরুত্বপূর্ণ উইঙ্গার আলী গোলিজাদেহ হাঁটুর মারাত্মক ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। পোলিশ ক্লাব লেচ পোজনানের হয়ে খেলার সময় তিনি পেশির ইনজুরিতে পড়েন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে এবং সুস্থ হতে কয়েক মাস সময় লাগবে। অভিজ্ঞ এই খেলোয়াড়ের অনুপস্থিতি ইরানের আক্রমণভাগের জন্য বড় এক ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।


অস্ত্রের গর্জন আর কূটনৈতিক লড়াইয়ের মাঝেও ফুটবল যে সীমানা ছাড়িয়ে মানুষকে এক করতে পারে, ইরানের এই অংশগ্রহণ তারই একটি বড় দৃষ্টান্ত হতে যাচ্ছে। বর্তমানে গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ ও উইঙ্গার মিলাদ মোহাম্মাদিসহ পুরো দল তাদের সেরা ছন্দে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছে।

আরবিএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিংহাসন কাঁপিয়ে দিয়েছেন উত্তর ইউরোপের ছয় পরাশক্তি! ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর থেকে সম্পূর্ণ আস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে নরডিক...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর