করোনায় আক্রান্তের তুলনায় ৬৪ গুণ বেশি সুস্থ

আপডেট : ০৫ মে ২০২২, ০৬:১৫ পিএম

গত ২৪ ঘণ্টায় যতো লোক করোনায় আক্রান্ত হয়েছেন তার থেকে প্রায় ৬৪ গুণ লোক বেশি সুস্থ হয়ে উঠেছেন। আজ করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ২৫৭ জন। অর্থ্যাৎ আক্রান্তের তুলনায় ৬৪ দশমিক ২৫ শতাংশ লোক বেশি সুস্থ হয়েছেন।

গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন ১০ জন।

গেলো ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। আগের ২৪ ঘণ্টায়ও এ সংখ্যা ছিলো শূন্য।

বৃহস্পতিবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ২ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ০ দশমিক ১৮। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৬০।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ২৫৭ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯৭ দশমিক ১৩ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: অফিস আদালত আর ব্যাংক খুললেও নেই কর্মচাঞ্চল্য

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬২ লাখ ৭০ হাজার ৭৫ জনের। সুস্থ হয়েছেন ৪৭ কোটি ২ লাখ ৬ হাজার ৮৩২ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫১ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ৪৫৬ জন।


একাত্তর/আরএ

এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর